পটিয়ায় জনস্বার্থে প্রতিদিন অভিযান
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ১২:২৭ রাত
পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া পৌরসভার বাসস্ট্যান্ড ও কাগজী পাড়া সহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর জনসমাগম করে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় দায়ে কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে এবং মাস্ক না পরার অপরাধে ৮হাজার ৫০০শ টাকা অর্থদণ্ড করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা।
এ সময় শতাধিক ব্যক্তিকে মাস্ক পরিধানের জন্য সতর্ক করা হয় ও তৎক্ষণাৎ মাস্ক পরিধান করানো হয়। আরো সর্তক না হলে প্রতিদিন অভিযান চলতে থাকবে বলে জানান ইউএনও।
২৪ ঘণ্টা/এম আর/সনজয়



আপনার মতামত লিখুন