খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ‘পিসিআর ল্যাব’ স্থাপনের দাবি জানিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ৫:৩১ অপরাহ্ণ
খাগড়াছড়িতে ‘পিসিআর ল্যাব’ স্থাপনের দাবি জানিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা আগে থেকেই বেশ দুর্বল। চিকিৎসক-নার্স ছাড়াও ঘাটতি রয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি-পরিবহন এবং আবাসনের। তবু করোনাকালের এই সংকটে এখানকার চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা নিরলস সো দিয়ে যাচ্ছেন।
কিন্তু অপর দুই পার্বত্য জেলার মতো খাগড়াছড়িতেও করোনা পরীক্ষার ‘পিসিআর ল্যাব’ না থাকায় ভীষণ উদ্বেগের মধ্যে আছেন স্থাস্থ্য বিভাগের পাশাপাশি সাধারণ মানুষরাও।

জেলা থেকে এখন করোনা’র নমুনা চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং ফৌজদার হাটের ‘বিআইটিআউডি’-তে পাঠানো হচ্ছে প্রতিদিন। কিন্তু সে দুটি প্রতিষ্ঠান আশেপাশের আরো কয়েকটি জেলার চাপে খাগড়াছড়ি জেলাবাসীকে রিপোর্ট পেতে কমপক্ষে আট থেকে দশদিন অপেক্ষা করতে হচ্ছে।

এই অবস্থায় খাগড়াছড়িতে প্রতিদিনই করোনার ঝুঁকি বাড়ছে। তাই জেলার প্রতিনিধিত্বশীল বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ অবিলম্বে খাগড়াছড়ি জেলাসদর হাসপাতালে একটি ‘পিসিআর ল্যাব’ এবং ‘আইসিইউ’ ইউনিট স্থাপনের দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতাদের মধ্যে ‘সচেতন নাগরিক কমিটি (সনাক)’-এর জেলা সভাপতি ও খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’-এর খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিস্বত্ত দেওয়ান এবং সা: সম্পাদক এড. নাসির উদ্দিন আহমেদ, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, বিশিষ্ঠ আইনজীবি এড. রতন কুমার দে, খাগড়াপুর মহিলা সমিতি (কেএমকেএস)-এর চেয়ারপারসন শেফালিকা ত্রিপুরা, বিশিষ্ঠ লেখক ও সমাজসেবী অংসুই মারমা, জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি সাংবাদিক নুরুল আজম, কনজিউমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-খাগড়াছড়ি জেলার সা: সম্পাদক প্রদীপ চৌধুরী এবং খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সা: সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ অন্যতম।

বিবৃতিতে তিন পার্বত্য জেলাসদর হাসপাতালে ৪৮টি অক্সিজেন সিলিন্ডার প্রদানের উদ্যোগ নেয়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরাকে সাধুবাদ জানানোর পাশাপাশি জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জনপ্রতিনিধি ও ধনাঢ্য ব্যবসায়ীদের আরো আন্তরিকতার সাথে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ চৌধুরী

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…