প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া করোনায় আক্রান্ত
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ৭:১০ রাত
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, কয়েক দিন আগে আমাদের দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনাভাইরাস টেস্ট করিয়েছেন, টেস্টে রিপোর্ট পজিটিভ এসেছে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী গণভবন কমপ্লেক্সের নিজের সরকারি বাসায় থেকেই বিপ্লব বড়ুয়া চিকিৎসা নিচ্ছেন বলে জানান হাছান মাহমুদ।
২৪ ঘণ্টা/এম আর



আপনার মতামত লিখুন