খুঁজুন
, ,

বন্ধ হয়ে যাবে সীতাকুণ্ডের ৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল,হাজারো শ্রমিকের মাঝে চরম অসন্তুোষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2020, 12:17 am
বন্ধ হয়ে যাবে সীতাকুণ্ডের ৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল,হাজারো শ্রমিকের মাঝে চরম অসন্তুোষ

কামরুল ইসলাম দুলু : বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীন দেশের ২৫ টি পাটকল বন্ধের পরিকল্পনা নিয়েছে সরকার। সেক্ষেত্রে পরবর্তী সময়ে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে পুনরায় চালু করা হবে পাটকলগুলো এমনটিই জানিয়েছে বিজেএমসি।

ক্রমাগত লোকসানের বোঝা থেকে মুক্ত হতে এ পরিকল্পনা করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে সরকারী এমন সিদ্ধান্তের পর সীতাকুণ্ডের ৫ টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক-কর্মমচারীদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তুোষ। একদিকে মহামারী করোনা ভাইরাসের কারণে চলছে চরম দূর্ভোগ আরেকদিকে মিল বন্ধের ফলে বেকার হয়ে যাবে ৫ জুট মিলের কয়েক হাজার শ্রমিক-কর্মচারী।

সীতাকুণ্ডের ৫ টি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোর মধ্যে গালফ্রা হাবিব লিমিটেডে কর্মকর্তা-কর্মচারী-৬৮জন, শ্রমিক- ২৬৮জন। গুল আহম্মদ জুট মিলে শ্রমিক-কর্মচারী- ১০১জন, শ্রমিক-১৩৯৭জন। হাফিজ জুট মিলস এ কর্মকর্তা-কর্মচারী- ১১১জন, শ্রমিক-২০৯২জন। এম.এম জুট ‍মিলে কর্মকর্তা-কর্মচারী- ৪৩জন, শ্রমিক ১৫৬ জন এবং আর.আর জুট মিলে কর্মকর্তা-কর্মচারী- ৫৫জন, শ্রমিক- ৪৭৪জন।

মিল বন্ধ হয়ে যাওয়ার খবরে শ্রমিকদের চোখে মুখে অন্ধকার দেখতে পাচ্ছে। একদিকে মহামারী করোনাভাইরাস অন্যদিকে অজানা আতঙ্ক এসব দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে পাটকল শ্রমিকরা।

এদিকে কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে সকল পাটকলের শ্রমিক নেতাদের বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নেতা এবং হাফিজজুট মিলস সিবিএ সাধারণ সম্পাদক মাহবুবুর হক।

তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী পহেলা জুলাই দরখাস্ত লাগানো হবে ৬০ দিনের। এর মধ্যে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে তিন চেকে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা হবে। অর্থাৎ আগামী আগষ্টের প্রথম সাপ্তাহ থেকে দেশের রাষ্ট্রায়ত্ত ২৫ টি পাটকল বন্ধ হয়ে যাবে।

এব্যাপারে হাফিজ জুট মিলস শ্রমিক ফেডারেশন সাধারন সম্পাদক দিদারুল আলম চৌধুরী বলেন, সরকারের মিল বন্ধের সিদ্ধান্ত আমরা মন থেকে মেনে নিতে পারছিনা। এই পাটকল বন্ধ হয়ে গেলে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়বে। সরকার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলছিল, প্রত্যেক ঘরে ঘরে একজন করে চাকরী দিবে অথচ আজ তার উল্টো করছে। সরকার যে বলেছে পিপিপর মাধ্যমে মিলগুলো চালাবে একথা আমরা বিশ্বাস করিনা।

তিনি বলেন, জুটমিলগুলো বন্ধ না করে বরং কিভাবে চালালে লাভ হবে সেই চেষ্টা করা উচিত সরকারের।

শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল হক বলেন, মিল বন্ধের ফলে দেশে প্রায় এককোটি মানুষ বেকার হয়ে পড়বে। একদিকে করোনা ভাইরাসের মহামারী অন্যদিকে মিল বন্ধ করার এই সিদ্ধান্ত আত্মঘাতি। সরকার লাখ লাখ রোহিঙ্গাকে বসিয়ে বসিয়ে যদি খাওয়াতে পারে আমরা শ্রমিকরা কাজ করে কেন খেতে পারবো না। আমরা কি রোহিঙ্গাদের থেকেও খারাপ হয়ে গেছি? আমাদের সকল দেনা-পাওনা মিল বন্ধ হওয়ার আগেই বুঝিয়ে দিক সরকার।

শ্রমিক নেতা আবু তাহের বলেন, এই সরকার এতদিন বলে আসছে শ্রমিক বান্ধব সরকার। তার নির্বাচনের আগে বলেছিল নতুন নতুন কারখানা গড়ে তুলবে, ঘরে ঘরে চাকরী দেবে অথচ রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ করে দিয়ে লাখ লাখ মানুষকে বেকার করে দিচ্ছে। কার ষড়যন্ত্রে দেশের সোনালী আঁশ পাট কলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের উচিৎ মিলগুলো বন্ধ না করে দূর্নিতী বন্ধ করে যেভাবে মিলগুলোকে লাভবান করা যায় সেই ব্যবস্থা করা।

এদিকে উপজেলার ৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে স্রমিক অসন্তুোষ দেখা দেওয়ায় ব্যাপাক নিরাপাত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোন ধরণের অনাকান্খিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, যাতে আইনশৃংখলার অবনতি না ঘটে তার জন্য আমরা প্রস্তুুতি গ্রহণ করেছি। ৫ টি মিলে নিরাপাত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরাও চাই সরকার এবং শ্রমিকদের মধ্যে সুন্দর একটা সমঝোতা হোক, এবং কোন ধরণের যাতে বিশৃংখলা না ঘটে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।