খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মহান আল্লাহর প্রতি আনুগত্য ও ধর্মীয় অনুশাসনই সংকট মুক্তির পথ:চসিক মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ৮:৫৭ অপরাহ্ণ
মহান আল্লাহর প্রতি আনুগত্য ও ধর্মীয় অনুশাসনই সংকট মুক্তির পথ:চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, অর্থ-বিত্ত-ক্ষমতার অহংকার, মানবতা ও প্রাণ-প্রকৃতি-পরিবেশের প্রতি নির্দয় আচরণ এবং আল্লাহ-রাসুলের নির্দেশিত পথ সঠিকভাবে অনুসরণ করতে না পারায় আমরা বালা-মুছিবতের শিকার হচ্ছি।

তিনি আরো বলেন, সকল রোগ-বালাই অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অভ্যাসগত অসতর্ক চলাফেরার পরিণতি। অথচ আমরা অসচেতন, তাই যারা ঘুমের ভান করে শুয়ে আছি তাদেরকে কখনও জাগানো যায় না। মনে রাখতে হবে মহান আল্লাহর প্রতি আনুগত্য ও ধর্মীয় অনুশাসন মেনে চলা সংকট মুক্তির পথ।

তিনি আজ শুক্রবার বাদ জুমা শাহ আমানত সেতু সংলগ্ন মেহেদী জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান স্বরূপ ৩২ টি সিলিং ফ্যান প্রদানকালে এ-কথাগুলো বলেন।

শুদ্ধাচারী জীবনযাপনকে স্বাস্থ্য নিরাপত্তার প্রধান বেষ্টনী হিসেবে অভিহিত করে তিনি বলেন, করোনা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলা হচ্ছে, তা আমাদের ধর্মীয় অনুশাসনের মধ্যেই নিহিত আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আগে অজু করার বিধান রয়েছে, যা পরিস্কার-পরিচ্ছন্নতার প্রধান অনুষঙ্গ।

তিনি করোনাকালে মহল বিশেষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও নেতিবাচক সমালোচনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সবকিছুকে বাঁকা-চোখে দেখা একটি স্বাভাবগত অভ্যাস। আর যারা দলীয় দৃষ্টিভঙ্গিতে সরকার বিরোধী তাদের বোঝা উচিত বর্তমান পরিস্থিতি বিশ্বব্যাপী দল-মত নির্বিশেষে সকলকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে এবং সমাধানটাও আসবে সর্বজনীন ভাবে। পরিস্থিতি মোকাবেলায় সরকার যা কিছু করছে তা যদি যথেষ্ট না হয় তাহলে সমালোচনার বদলে পরামর্শ থাকা উচিত। সরকারের বাইরেও নিজের যে দায়িত্ব থাকতে পারে তা ভুলে গেলে চলবে না।

তিনি প্রসঙ্গক্রমে আরো বলেন, একপেশে ও ক্রস-চেক ছাড়া তথ্য যাচাই-বাছাই না করে সংবাদ পরিবেশনা প্রকৃত সত্যকে আড়াল করে এবং বিভ্রান্তি সৃষ্টি ও জনমনে হতাশা বাড়ায়। এটা কখনো বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ পর্যবেক্ষণ হতে পারে না।

তিনি গণমাধ্যমে পিসি রোডের নির্মাণ ও সংস্কার কাজ নিয়ে পরিবেশিত সংবাদে তথ্য বিভ্রাট রয়েছে বলে উল্লেখ করে বলেন, কাজটি করার কথা জাইকার। তাদের পদ্ধতিগত জটিলতার কারণে এটা থেমে গেলে ২৭ মাস আগে কাজটি সিটি কর্পোরেশন শুরু করে। অথচ প্রতিবেদনে লেখা হয় ৪৭ মাসেও কাজটি শেষ হয়নি। কাজ শেষ হয়নি মানে আমরা কী বসে আছি? এই কাজটি এখন সমাপ্তির পথে এবং নভেম্বর মাসে কাজটি বুঝিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে। এই কাজের এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে প্রতিবেদনে সে-সম্পর্কে কিছুই লেখা হয়নি। তাহলে এটাতো সঠিক তথ্য-উপাত্ত ছাড়া একটি অসম্পুর্ণ প্রতিবেদন।

এসময় জামাল আহমদ, মোহাম্মদ নোমান আল মাহমুদ,মেয়রের একান্ত সহকারি রায়হান ইউসুফ, মোহাম্মদ ঈসা,মোঃ সোলাইমান মোহাম্মদ বেলাল আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ জাকারিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…