খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারীতে করোনা আক্রান্তদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২০, ৭:০৯ অপরাহ্ণ
হাটহাজারীতে করোনা আক্রান্তদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অধিবাসীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু হয়েছে।

এই অ্যাম্বুলেন্সে করোনা আক্রান্ত রোগী, লাশ পরিবহন এবং জরুরি অক্সিজেন সেবা দেওয়া হবে।

চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিস এক্সপোর্টার গ্রুপের অর্থায়নে পরিচালিত অ্যাম্বুলেন্স সেবা সবার জন্য উন্মুক্ত।

রবিবার (৫ জুলাই) দুপুরে দৈনিক পূর্বকোণ কার্যালয়ে সেবা কার্যক্রমের উদ্বোধন ও এম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান ও চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিস এক্সপোর্টার গ্রুপের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী।

অ্যাম্বুলেন্সটির চাবি গ্রহণ করেন হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল।

জসিম উদ্দিন চৌধুরী বলেন, জাতীয় সংকটে চিকিৎসাসেবার উন্নয়নের জন্য চট্টগ্রামের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ দুর্যোগ মোকাবেলা করতে হবে।

সাবেক চেয়ারম্যান ইকবাল বলেন, আমাদের দেশে প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। সরকারের পাশাপাশি সাধারণ মানুষ এগিয়ে এলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।

তিনি বলেন, বিত্তবান লোকজন ইসলামের বিধি মতে তাদের জাকাতের অর্ধেক টাকা চিকিৎসাসেবার জন্য দান করতে পারেন। সবাই সঠিকভাবে অর্থ দিলে প্রতি গ্রামে মান সম্পন্ন হাসপাতাল গড়ে ওঠবে।

চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিস এক্সপোর্টার গ্রুপের সাধারণ সম্মাদক মোহাম্মদ বেলাল জানান, সংগঠনের পক্ষ থেকে মানবিক সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে জেএস এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম চৌধুরী, সার্ভ ফর স্মাইল সংগঠনের আহ্বায়ক সাইফুল্লাহ মনসুর, সীতাকুণ্ডের সাবেক ছাত্রনেতা মো. বাহার উদ্দিন, এনটুএস’র ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান, প্রাইম লেবেলের স্বত্বাধিকারী ইকবাল পারভেজ, হাটহাজারী সম্মিলিত রক্তদাতা ফোরামের সভাপতি ইঞ্জি. নুরুল আক্তার রুবেল, অ্যাম্বুলেন্স সেবার সমন্বয়কারী আবুল মনছুর, সাইফুদ্দিন খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সেবা কার্যক্রমে সহযোগিতা করবে হাটহাজারী সম্মিলিত রক্তদাতা ফোরামের সদস্যরা। লাশ পরিবহনে এবং অক্সিজেনসহ করোনা রোগীর সেবা নিতে দিনরাতের যেকোন মুহূর্তে যোগাযোগ করা যাবে ০১৭৮১-৯০৩৪৩৯, ০১৮১৩-২১৫১৬৭, ০১৮৩০-১০৮৭১৪ ও ০১৭১৬-৪০৫০২৫ নম্বরে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…