সাংসদপুত্র ফারাজ করিমের সুস্থতা কামনায় ডাঃ রাজা মিয়া স্কুলে দোয়া মাহফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২০, ৬:০১ সন্ধ্যা
সাংসদপুত্র ফারাজ করিমের সুস্থতা কামনায় ডাঃ রাজা মিয়া স্কুলে দোয়া মাহফিল

রাউজান প্রতিনিধি :রাউজানের সাংসদপুত্র, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, তরুণ প্রজন্মের প্রিয়মুখ ফারাজ করিম চৌধুরীর সুস্থতা কামনায় উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে দোয়া মাহফিল সোমবার বাদে জোহর বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অংশ নেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, বিদ্যালয় প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ পুত্র, সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক নেজাম উদ্দিন রানা, হারুণ উর রশিদ।

মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মোহাম্মদ একরামুল হক। দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন মাওলানা ইলিয়াছ, হাফেজ মাওলানা জাকের আহমেদ,
মোহাম্মদ শাহ আলম, মহিন উদ্দিন, ইফতেখার হোসাইন মিসবাহ, মিরাজ প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ আলম।

২৪ঘণ্টা/আর /নিজাম

Feb2
Feb2