হাটহাজারীতে ননএমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৪:৩৪ বিকাল
হাটহাজারীতে ননএমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

হাটহাজারী প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নন এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের অনুকূলে বরাদ্দ অর্থের চেক হাটহাজারী উপজেলার বিভিন্ন মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নন এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন ননএমপিও ভূক্ত ১৮০ জন শিক্ষক এবং ৩৫ জন কর্মচারীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নন এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের অনুকূলে বরাদ্দ অর্থ উপজেলার বিভিন্ন মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নন এমপিও ভূক্ত ১৮০ জন শিক্ষককের প্রত্যেককে ৫,০০০ টাকা এবং ৩৫ জন কর্মচারীর প্রত্যেককে ২,৫০০ টাকা করে মোট ৯,৮৭,৫০০ টাকার চেক হস্তান্তর করা হয়।

২৪ঘণ্টা /আর /পারভেজ

Feb2
Feb2