রাউজানে মুক্তিযোদ্ধা জামাল খান চৌধুরীর লাশ দাফন করলো “আশার আলো “
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৫:৪৬ সন্ধ্যা
রাউজান প্রতিনিধি :চট্টগ্রামের রাউজানের সন্তান, বীর মুক্তিযোদ্ধা জামাল খান চৌধুরীর লাশের দাফন-কাফনে অংশ নিয়েছে রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবী টিম আশার আলো। সংগঠনের প্রধান সমন্বয়ক রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা লাশের গোসল, ও দাফন-কাফন সম্পন্ন করেন।এ সময় রাউজান উপজেলা প্রশাসন, রাউজান উপজেলা
আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
˜উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা জামাল খান চৌধুরী চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা: সরফরাজ খান চৌধুরীর বড় ভাই।
২৪ঘণ্টা/এন আর /নিজাম



আপনার মতামত লিখুন