হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল জব্দ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হালদায় জীব বৈচিত্র রক্ষায় একের পর এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন হাটহাজারী উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার (১০ জুলাই) উপজেলার ছিপাতলী ইউনিয়ন অংশের হালদা নদীতে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন। এ সময় ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়।
অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় তিনি আরো বলেন, হালদা নদীর জীব বৈচিত্র রক্ষা ও মাছের মজুদ বৃদ্ধি করতে উপজেলা প্রশাসন প্রায় ১১৭ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা/এম আর/পারভেজ


আপনার মতামত লিখুন