সীতাকুণ্ডে মুজিব বর্ষ উপলক্ষে ৩০ জন দরিদ্র মহিলা পেলেন সেলাই মেশিন
সীতাকুণ্ড প্রতিনিধি : মুজিব বর্ষ উপলক্ষে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যেগে এল.জি.এস.পি প্রজেক্ট -৩ এর আওতায় আত্ম-কর্মসংস্থানের জন্য ৩০ জন দরিদ্র মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম এসব মেশিন তাদের হাতে তুলে দেন।
অত্র পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যাবৃন্দ, আওয়ামীলীগ নেতা আরশেদ মাহমুদ সোহাগ, আবু তাহের সওঃ, আবুল হোসেন বাবুল, কামরুজ্জামান, মুন্সী কোম্পানি, তৌহিদ, পেয়ার আহম্মদ, যুবলীগ নেতা জয়নাল আবেদীন টিটু, আমজাদ, সেলিম মজিদ, ছাত্রলীগ সভাপতি কামরুল, সাধারণ সম্পাদক মোঃ আদিল, ছাত্রনেতা আশরাফ, ফারুক, নাজমুল, তুহিন, রানা, তারেক প্রমুখ।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন