খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে গলায় ফাঁস দেওয়া যুবকের লাশ উদ্ধার,১০ ঘণ্টার ব্যবধানে ২ জনের আত্মহত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৬:৩৯ অপরাহ্ণ
সীতাকুণ্ডে গলায় ফাঁস দেওয়া যুবকের লাশ উদ্ধার,১০ ঘণ্টার ব্যবধানে ২ জনের আত্মহত্যা

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ১০ ঘন্টার ব্যবধানে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১৩ জুলাই) সকাল ১০ টায় উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার ২ নং ওয়ার্ডের হাজী নুর আহমেদ সওদাগরের এর বাড়া বাসা থেকে সাইফুল ইসলাম মনু (২০) নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ভোলা জেলার দৌলত খা থানার চর পাতা গ্রামের মোস্তফা বাবুর্চির পুত্র। তারা পরিবার নিয়ে জোড়আমতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেছে।

সাইফুলের পিতা মোস্তাফা বাবুর্চি জানান, আমার ছেলে রাতে ঘুমানোর আগে বলেছে তাকে সকালে চাকরীতে যাওয়ার জন্য ডেকে দিতে। আমি সকাল ৭ টার সময় তাকে ডাকতে গিয়ে দেখি সে গলায় উড়না পেঁছিয়ে ঘরের সিলিং এর সাথে ঝুলে আছে। সে কেআরএসএম এ চাকরী করতো। গত রোজার ঈদের পর বিয়ে করে। তার বউ বাপের বাড়িতে ছিল। সে কেন আত্নহত্যা করলো বুঝতে পারছিনা।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার এসআই কায়েমুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে পোষ্টমোটেমের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে গতকাল রবিবার রাত আটটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটস্থ চেয়ারম্যান ঘাটা এলাকায় হাজী জাহাঙ্গীর এর ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আনিস (১৫) নামের এক কিশোর আত্নহত্যা করে। আনিস কুমিল্লার আমির হোসেনের পুত্র। তারা দীর্ঘদিন ঐ এলাকায় ভাড়া বাসায় বাস করতো। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন তড়িঘড়ি করে লাশ নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লায় চলে যায়।

জানাযায়, মা-বাবার সাথে অভিমান করে ঘরের সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে আনিস আত্নহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় বিএসবিএ হাসপাতলে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

এদিকে খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নুরুন নবী ঘটনাস্থলে গেলে ওখানে কাউকে পাওয়া যায়নি। এ নিয়ে ১০ ঘন্টার ব্যবধানে উপজেলায় দুইটি আত্নহত্যার ঘটনা ঘটে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…