ফটিকছড়িতে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৬:৩৯ সন্ধ্যা
ফটিকছড়িতে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নে চুরি করতে গিয়ে গণপিটুনিতে অহিদুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার রাত আড়াইটার দিকে ইউনিয়নের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভোর ৫টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ার বলেন, সোমবার রাত আড়াইটার দিকে গজারিয়া এলাকার জৈনক নুর মোহাম্মদের বাড়িতে ৪/৫ জন লোক চুরি করতে যায়। সে বাড়ি থেকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার সময় বাকিরা পালিয়ে গেলেও অহিদ নামের একজনকে আটক করে মারধর করে স্থানীয়রা। গনপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন অহিদ। নিহত অহিদ বাগানবাজার ইউনিয়নের লালমাই এলাকার মৃত আজগর আলীর ছেলে।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

Feb2
Feb2