হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বৃক্ষ রোপণ কর্মসূচী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ১:০২ দুপুর
হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বৃক্ষ রোপণ কর্মসূচী

হাটহাজারী  প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ জুলাই) সকাল ১১ টায় হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনের চারপাশে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম।

‌পরিবেশের ভারসাম্য রক্ষা এবং উপযুক্ত শিক্ষার পরিবেশ সৃষ্টিতে এ বৃক্ষ রোপন কর্মসূচীর গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আলী আহমদ। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষিকা খাদিজা খাতুন, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে মোহাম্মদ হোসেন, তৌহিদুল ইসলাম টিপু, শাহাদাত হোসেন, অনুপম প্রমূখ।

২৪ঘণ্টা /এন আর /পারভেজ

Feb2
Feb2