খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার অজুহাতে রুহিয়ায় খণ্ডকালীন শিক্ষক-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৯:৪৪ পূর্বাহ্ণ
করোনার অজুহাতে রুহিয়ায় খণ্ডকালীন শিক্ষক-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃকরোনা মোকাবেলায় সরকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যখন প্রণোদনা দিচ্ছে সেই সময় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সাত জন খণ্ডকালীন শিক্ষক (প্যারা শিক্ষক) ও দুই জন অফিস সহায়ককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।

প্রধান শিক্ষক আব্দুল মান্নান স্বাক্ষরিত এক পত্রে ওইসব শিক্ষক কর্মচারীদের অব্যাহতি দেয়া হয়। পত্রে ১৫ জুলাই তারিখে স্বাক্ষর করা হলেও ওইপত্র সংশ্লিষ্টদের হাতে ধরিয়ে দেয়া হয় বৃহস্পতিবার।

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ। বর্তমানে এখানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঁচটি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫’শ। অপরদিকে প্রধান শিক্ষকসহ নিয়মিত শিক্ষক রয়েছেন মাত্র ১৮ জন।

এ অবস্থায় শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষ সাবেক প্রধান শিক্ষক গোলাম হাফেজসহ ৭ জনকে খণ্ডকালীন শিক্ষক (প্যারা শিক্ষক) বা গেস্ট টিচার এবং দুইজনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেয়।

এদিকে করোনার কারণে গত মার্চ মাস থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রুহিয়া উচ্চ বিদ্যালয়ও বন্ধ থাকে। এ অবস্থায় করোনা মহামারীর কারণে অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ থাকায় বিদ্যালয়ের আর্থিক সংকুলান না হওয়ায় গত ১৫ জুলাই ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে বিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখিত শিক্ষক কর্মচারীদের যাবতীয় দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো। গত ১৬ জুলাই থেকে এ আদেশ কার্যকর হবে।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, সাবেক প্রধান শিক্ষক গোলাম হাফেজ, খণ্ডকালিন শিক্ষক হোসেন আলী, আছমা কুলসুম, আরিফ হোসেন, ইন্দ্রজিৎ রায়, আনজুমান আরা বেগম ও মুক্তারুল ইসলাম। এছাড়াও অফিস সহায়ক আবুল কাশেম ও মন্ডল।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান আব্দুল মান্নান জানান, সাত জন খণ্ডকালীন শিক্ষক বা গেস্ট টিচার ও দুই জন অফিস সহায়কের পেছনে বিদ্যালয়কে প্রতি মাসে ৫৪ হাজার ৫০০ শত টাকা ব্যয় নির্বাহ করতে হয়। বর্তমানে করোনার কারণে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং ক্লাস নেয়া যাচ্ছে না এবং তাদেরকে প্রতিমাসে বেতন দেয়ার কোন উৎস্য নেই। তাই ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তাদেরকে আপাতত চাকরি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে শিক্ষা কার্যক্রম শুরু হলে তাদের পুনরায় নিয়োগ বহাল করা হবে।

এ ব্যাপারে খণ্ডকালীন শিক্ষক হোসেন আলী জানান, করোনার সময়ে সরকার যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে প্রণোদনা দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছে সেখানে রুহিয়া উচ্চ বিদ্যালয় চাকরি থেকে অব্যাহতি দিয়ে অমানবিক আচরণ করেছে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…