খুঁজুন
শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রেয়াজউদ্দিন বাজারে সন্ধান মিলেছে প্যারাসুট ও কুমারিকা ব্র‍্যান্ডের নকল কারখানার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ৮:৪৮ অপরাহ্ণ
রেয়াজউদ্দিন বাজারে সন্ধান মিলেছে প্যারাসুট ও কুমারিকা ব্র‍্যান্ডের নকল কারখানার

চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারে নারিকেল তেলের জনপ্রিয় প্যারাসুট ও কুমারিকা ব্র‍্যান্ডের নকল হেয়ার অয়েল কারখানার সন্ধান মিলেছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্দ্যগে পরিচালিত তদারকিমূলক কার্যক্রম চলাকালে এসব প্রসাধনীর নকল কারখানাটির সন্ধান মেলে।

নগরীর খুল‌শি ও কোতয়ালী থানার বি‌ভিন্ন এলাকায় তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। পৃথক এসব অভিযানে ৫ প্র‌তিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় মোট ৯০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

পৃথক এসব অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর সহকারী প‌রিচালক (মে‌ট্রো) বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, তদারকিমূলক কার্যক্রম পরিচালনার সময় জনপ্রিয় প্যারাসুট ও কুমারিকা ব্র‍্যান্ডের নকল হেয়ার অয়েল কারখানার সন্ধান মিলেছে নগরীর রেয়াউউদ্দিন বাজারে। যেখানে আসল ব্রান্ডের সাথে মিল রেখে হুবহু লেবেল, স্টিকার, বোতলের ডিজাইন এমনকি বিএসটিআইয়ের সিলও নকল করে এসব প্রসাধনী তৈরি করা হচ্ছিলো।

তিনি বলেন, বাজারের ভাই ভাই স্টোর নামক একটি প্রতিষ্ঠানটি এসব নকল হেয়ার অয়েল প্রস্তুত করে বাজারজাত ও সংরক্ষণ করার জন্য রাখা ছিলো। মঙ্গলবার সকালে বিষয়টি ধরা পড়লে প্রতিষ্ঠানটি সিলগালা ক‌রে বন্ধ করে দেয়া হয়। তাছাড়া এ প্রতিষ্ঠানটি থেকে আনুমানিক দুই লক্ষ টাকা মূল্যের প্যারাসুট ও কুমারিকা ব্র‍্যান্ডের নকল হেয়ার অয়েল জব্দ করার পর সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

একই দিন একই বাজারে তদারকিমূলক কার্যক্রম পরিচালনার সময় অননু‌মো‌দিত প‌ণ্যে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত অবৈধ স্টিকার ব্যবহারের উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ করায় আনোয়ার ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করে প্রায় ১০ হাজার ভুয়া স্টিকার জব্দ করার কথা জানিয়েছেন হাসানুজ্জামান।

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর সহকারী প‌রিচালক (মে‌ট্রো) বিকাশ চন্দ্র দাস ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, নগরীর খুলশী থানা এলাকায় তদারকিমূলক কার্যক্রম পরিচালনার সময় অননুমোদিত রং, নকল চে‌রি ও হাইড্রোজ ইত্যাদি খাবা‌রে ব্যবহা‌র করে বিক্রি করার অপরাধ দৃশ্যমান হলে ইসলাম এন্ড ব্রাদার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ১০ কে‌জি ইন্ড্রা‌স্টিয়াল রং, নকল চে‌রি ও হাই‌ড্রোজ ধ্বংস করা হয়।

অন্যদিকে মহানগরীর ঝাউতলা বাজা‌রের বিভিন্ন দোকান প‌রিদর্শন ক‌রে পিঁয়াজসহ নিত্যপ‌ণ্যের ক্রয় ভাউচার ও মূল্য তা‌লিকা তদার‌কি করা হয়। এসময় আইনুল স্টোর‌কে কৃ‌ত্রিম রং মি‌শ্রিত মটর বিক্র‌য়ের জন্য সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রে প্রায় ৫ কি‌লোগ্রাম মটর ধ্বংস করা হয়।

ইকবা‌লের দোকান‌কে মূল্যতা‌লিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়। এছাড়াও ঝাউতলা বাজা‌রের মুরগী ব্যবসায়ীদের মুর‌গী জবাই কর‌তে চোঙ ব্যবহার ও স্বাস্থ্যসম্মত উপা‌য়ে মুরগী প্র‌ক্রিয়া কর‌তে অনু‌রোধ করা হয়। জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানিয়েছেন তিনি।

অ‌ভিযা‌নের সা‌র্বিক নিরাপত্তায় এ‌পি‌বিএন, ৯ এর সদস্যবৃ‌ন্দ নি‌য়ো‌জিত ছি‌লেন।

Feb2

তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোরালো বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি তারেক রহমানের প্রতি উষ্ণ অভিনন্দন জানান এবং বিএনপিকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বার্তায় শাহবাজ শরিফ বলেন, তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছেন, যাতে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যায়। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্য এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তার এই বার্তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথে বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে, প্রায় একই সময় দেওয়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির অভিনন্দন বার্তাটিতেও সম্পর্ক জোরদারের প্রত্যাশা করা হয়েছে।

আনন্দ মিছিল নয়, দেশব্যাপী দোয়া কর্মসূচি বিএনপির

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
আনন্দ মিছিল নয়, দেশব্যাপী দোয়া কর্মসূচি বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয় দাবি করে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বাদ জুম’আ ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হবে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে বিজয় উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সভা করা হবে না।

দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে দেশব্যাপী আয়োজিত দোয়া কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সারাদেশের মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

উত্সবমূখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফলে আসন্ন সংসদে বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত-এনসিপি জোট। বিএনপি-নেতৃত্বাধীন জোট ৩০০ আসনের জাতীয় সংসদে ২১৩টি আসন জিতে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 

এনিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

জারদারি বলেন, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা জোরদার করার জন্য ইসলামাবাদ নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

পাক প্রেসিডেন্ট আরও বলেছেন, আমি আশা করি ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ এই অঞ্চলজুড়ে আরও সামঞ্জস্যপূর্ণ, স্বাধীন এবং পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পৃক্ততা বৃদ্ধিতে অবদান রাখবে।

এর আগে এই নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭ টা ৪৮ মিনিটে দূতাবাসে ফেসবুক পেজে এক পোস্টে এ শুভেচ্ছা জানানো হয়।

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।’

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’