খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় দিনমজুরের স্ত্রীকে ধর্ষণচেষ্টা : দু’ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ২:৪৭ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় দিনমজুরের স্ত্রীকে ধর্ষণচেষ্টা : দু’ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় এক অসহায় দিনমজুরের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’যুবককে অভিযুক্ত করে বুধবার দুপুরে ওই দিনমজুরের স্ত্রী লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার আমিরাবাদ সুখছড়ী কামার দিঘী পাড় সংলগ্ন হাফেজ আবুল হোসেন মার্কেটের পেছনে ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, পটিয়া উপজেলার দিনমজুর নুরুল ইসলাম খোকন স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে বিগত ৯ মাস ধরে আমিরাবাদ সুখছড়ী কামার দিঘী পাড় সংলগ্ন হাফেজ আবুল হোসেন মার্কেটের পেছনে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। খোকন পেশায় একজন ডেকোরেশন শ্রমিক। সে রাত-বিরাতে ডেকোরেশনের কাজ করে দীর্ঘদিন থেকে জীবিকা নির্বাহ করে আসছিল। গত মঙ্গলবার রাত ৮টার দিকে স্বামী বাসায় না থাকার সুযোগ নিয়ে স্থানীয় জয়নুল আবেদীনের ছেলে মনছুর আলম (৩২) ও মৃত সুফি কামালের ছেলে জালাল আহমদ (৩৪) জোরপূর্বক খোকনের বাসায় ঢুকে পড়ে। এসময় খোকনের স্ত্রী ময়না বেগম আসমাকে (২০) ৫শ’ টাকার প্রলোভন দেখিয়ে তারা জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।

খোকনের স্ত্রী ময়না বেগম আসমা জানান, এ সময় নিজেকে রক্ষা করতে শোর-চিৎকার শুরু করলে আশ-পাশের দোকানে থাকা লোকজন এগিয়ে আসতে দেখে তারা বাসার পেছনের বাউন্ডারী ওয়াল টপকিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার বিষয়ে বুধবার দুপুরে ঘটনার শিকার আসমা লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দাযের করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঘটনাটির বিষয়ে দায়েরকৃত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল হক বলেন, অভিযোগ তদন্তে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধর্ষণচেষ্টায় অভিযুক্তদের পেছনের সব দিক আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, জালাল ও মনছুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ইয়াবা কারবারি। ইতোপূর্বেও জালাল আহমদ এলাকায় লাকী আক্তার নামের এক মহিলাকে নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম আদালতে দায়েরকৃত মামলার (সি.আর মামলা নং- ২১০/১৮) ৬ নম্বর এজাহারভূক্ত আসামী।

এছাড়াও বিগত কয়েক বছর আগে এলাকার বিভিন্ন সহজ-সরল নারী-পুরুষের ফিঙ্গার প্রিন্ট নিয়ে রবি সিম জালিয়াতির দায়ে তারা অভিযুক্ত হয়ে রবি কোম্পানির বিক্রয়কর্মী’র পদ থেকে চাকুরিচ্যুত হয়। এরপর থেকে তারা এলাকায় ইয়াবা ব্যবসা, টাকার বিনিময়ে জায়গা-জমি জবরদখল করে দেয়াসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।

এদিকে, ঘটনার শিকার ভুক্তভোগী আসমা থানায় লিখিত অভিযোগ দায়ের করার খবর শুনে জালাল ও মনছুর গা ঢাকা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…