খুঁজুন
, ,

সীতাকুণ্ডে স্থায়ী অস্থায়ী মিলে ১৪ টি পশুর হাটের অনুমোদন, মানতে হবে ১১ নির্দেশনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 24 July, 2020, 11:47 pm
সীতাকুণ্ডে স্থায়ী অস্থায়ী মিলে ১৪ টি পশুর হাটের অনুমোদন, মানতে হবে ১১ নির্দেশনা

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি : আসন্ন ঈদুর আজহা উপলক্ষে সীতাকুণ্ড উপজেলায় স্থায়ী অস্থায়ী মিলে ১৪ টি কোরবানীর পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে ৪ টি স্থায়ী এবং ১০ টি অস্থায়ী। অস্থায়ী হাটগুলো হচ্ছে, ১ নং সৈয়দপুর ইউনিয়নে শেখের হাট, তোহর আলী ভূঁইয়ার হাট, মিয়াজন ভূঁইয়ার হাট, ২নং বারৈয়ারঢালা ইউনিয়নে ছোট দারোগারহাট, বাড়বকুণ্ড স্কুল মাঠ, বাশঁবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠ, সোনাইছড়ির শীতলপুরস্থ মদনহাট, ভাটিয়ারী উত্তর বাজার, মাদামবিবির হাট স্কুল মাঠ, ফৌজদারহাট সলিমপুর সিডিএ এলাকা। স্থায়ী হাটগুলো হচ্ছে বড় দারোগারহাট, সীতাকুণ্ড পৌরসভাস্থ ঢেবার পাড়, পৌরসভাস্থ ফকিরহাট এবং কুমিরা হাট।

এদিকে করোনাভাইরাস সংক্রামণের কারণে আসন্ন ঈদুল আজহায় স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট চালাতে নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন। নির্দেশনাগুলো হচ্ছে পশুর হাটে প্রবেশের পথ এবং বাহির দুইটি আলাদা রাস্তা রাখতে হবে, প্রবেশমুখে পানির ট্যাংক, বেসিন, সাবান ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। ফেস মাস্ক পরা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। হাটে শিশু, নারী ও বৃদ্ধ ব্যক্তিকে না আসার জন্য নিউৎসাহিত করা, এক পরিবার থেকে দুইজনের বেশী পশু ক্রয় করতে যেতে পারবে না,

অনলাইনে পশু কেনার জন্য উৎসাহিত করাসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে এমন ১১ ধরনের নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আস্থায়ী মোট ১৪ টি হাটের অনুমোদন দেওয়া হয়েছে। প্রত্যেকটি হাটে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ইজারাদারদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। বিক্রেতা এবং ক্রেতা উভয়ে মাস্ক পড়তে হবে এবং ইজারাদারদের পক্ষ থেকে ক্রেতাদেরকে মাস্ক পড়ার জন্য উৎসাহিত করতে হবে। এধরণের ১১ টি নির্দেশনা দেওয়া হয়েছে।

২৪ঘণ্টা /এন আর /দুলু

Feb2
Feb2

কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 12:03 pm
কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে জীবত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, জাহাজডুবির খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের একটি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনসহ মোট ১২ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 11:05 am
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:34 am
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের পর এক মিসের মহড়ায় নেমেছিল। মরক্কো মিস করার পর একইভাবে ডাচরাও মিস করেছে। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় জানাল মরক্কো।

পাঁচ মিস, এক হাতে ইয়াসিন বুনোর সেভ এবং বার্ট ভেরব্রুখেন ঠেকানোর পরেও লাইন ক্রস। অবিশ্বাস্য ও নাটকীয় এক পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় এবং মরক্কোর শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১–১ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

যেখানে টানা প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শটে মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতায় ফেরান মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয় গোল পায় নেদারল্যান্ডসও, দিয়েছেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের পক্ষে বাইরে শট মেরে বসেন কুইন্টেন টিম্বার্স।

গোলপোস্টে শট নিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নাটকীয়তার জন্ম দেন। এরপর বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে পঞ্চম ও শেষ শটে সাইবারি ভুল করেননি। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছেন।