খুঁজুন
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইতিবাচক খবর প্রকাশ করে পাঠকদের মন জয় করবে ২৪ ঘন্টা-ফজলে করিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯, ৪:৫২ অপরাহ্ণ
ইতিবাচক খবর প্রকাশ করে পাঠকদের মন জয় করবে ২৪ ঘন্টা-ফজলে করিম

চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজের প্রকাশক সাংবাদিক নুর মোহাম্মদ রানা।

আজ বুধবার সকালে নগরীর কোতোয়ালিস্থ পাথরঘাটা এলাকার সাংসদ ফজলে করিমের বাসভবনে বিশেষ সাক্ষাতে তারা মিলিত হন।

সৌজন্য সাক্ষাতের শুরুতেই অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজের পরিবারের সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম।

এবিএম ফজলে করিম বলেন, নিউজ পোর্টালটি খুব অল্প সময়ে যেভাবে পাঠকপ্রিয়তা পাচ্ছে, আগামী দিনেও তা বজায় থাকবে বলে আশা করি। বলেন, বেশ কিছুদিন ধরে ২৪ ঘন্টা ডট নিউজের পোর্টালটিতে চোখ রাখছি। দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা দ্রুত পাঠকের কাছে পৌঁছে দিতে ২৪ ঘন্টা ডট নিউজ দারুণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, শুরু থেকেই দেশের অন্যান্য সেরা অনলাইন নিউজ পোর্টালের মতোই ২৪ ঘন্টা ডট নিউজ বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি, আগামীতে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আশা করি, জাতীয় গণমাধ্যম হিসেবে দেশের উন্নতিতে বড় ভূমিকা পালন করবে তারা। আরও বেশি ইতিবাচক খবর প্রকাশ করে সাধারণ পাঠকদের মন জয় করে নেবে।

সবশেষে দেশের অসংখ্য পোর্টালের ভিড়ে পোর্টালটি টিকে থাকবে আশা প্রকাশ করে আবারো ২৪ ঘন্টা ডট নিউজ পরিবারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘অনেক অনলাইন নিউজ পোর্টাল ভুয়া খবর প্রকাশ করে পাঠকদের বিভ্রান্ত করে। সেই সব খবর অনেকের জীবনকে দুর্বিষহ করে তোলে। ২৪ ঘন্টা ডট নিউজ পোর্টালটি যেন এমন কাজটা না করে সেটাই আশা করছি।

পরিশেষে তিনি ২৪ ঘন্টা ডট নিউজের ওয়েভ সাইটটি নিজের স্মার্টফোনে পর্যবেক্ষণ করে পোর্টালের মান ধরে রাখার জন্য বেশ কিছু দিক নির্দেশনামূলক পরামর্শ দেন এবং প্রতিষ্ঠানটির সামনের দিনগুলো আরও সাফল্যমন্ডিত হোক সে কামনা করেন।

২৪ ঘন্টা ডট নিউজের প্রকাশক নুর মোহাম্মদ রানা বলেন, নিউজ পোর্টালটি শুধু সংবাদ পরিবেশন করেই দায়িত্ব শেষ করে না, পজিটিভ জার্নালিজমের মাধ্যমে সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজ।

Feb2

“রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
“রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

রঙিন ঘুড়ি ফাউন্ডেশন সংগঠনের মানবিক প্রকল্পের আওতায় নগরীর শেরশাহ বায়েজিদস্থ গুলশান শাহে মদিনা তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় ২৬তম মানবিক প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হয়েছে।

এতে আফাজ উদ্দীন আসিফ’র সার্বিক পরিচালনায় সভাপতিত্ব করেন মাসুদ আলম চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা সহ আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম বাবু, মোঃ মাঈন, স্টিবেন ডায়েজ, জাহেদুল ইসলাম, মোঃ রিপন, আবু দাউদ, তানজিম, আলী রেজা তালুকদার বাপ্পী প্রমুখ।

দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুফতী মোঃ সলিমুল্লা।

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। এছাড়া বাকি ৩২ আসনে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন। তবে নির্বাচনে কোন দলকে সমর্থন জানানো হবে তা পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

৮৫০ কোটি আত্মসাতের মামলায় গ্রেপ্তার ডা. রবিউলের ছেলে রিয়াজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
৮৫০ কোটি আত্মসাতের মামলায় গ্রেপ্তার ডা. রবিউলের ছেলে রিয়াজ

৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় পাহাড়তলী চক্ষু হাসপাতালের ডা. রবিউল হোসেনের ছেলে রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রিয়াজ হোসেনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। তার পিতাসহ কয়েকজন মিলে ৮৫০কোটি টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগে পাহাড়তলী থানায় মামলা রয়েছে।

পাহাড়তলী থানা সূত্রে জানা গেছে, অর্থ আত্মসাৎ সংক্রান্ত একটি বড় আর্থিক অনিয়মের মামলায় রিয়াজ হোসাইন দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাল (আজ শুক্রবার) তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মামলার তদন্তে রিয়াজ হোসাইনের ভূমিকা ও আত্মসাৎ করা অর্থের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারের পর রিয়াজ হোসাইনকে পাহাড়তলী থানায় নিয়ে যাওয়া হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এবং আত্মসাৎকৃত অর্থের উৎস ও অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। রিয়াজ হোসাইনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই বিশাল আর্থিক কেলেঙ্কারির অন্তরালে থাকা আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে পুলিশ আশা করছে। শুক্রবার (১৬ জানুয়ারি) তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।