বোয়ালখালীতে মীর মোহাম্মদ নূর নাহার জামে মসজিদের শুভ উদ্বোধন
বোয়ালখালী উপজেলার অন্তর্গত দক্ষিণ পশ্চিম চরখিজিরপুর টেক্সঘর গ্রামের মীর মোহাম্মদ নূর নাহার জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে মীর মোহাম্মদ নূর নাহার জামে মসজিদের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান মেহমান হযরতুল আল্লামা আলহাজ্ব হাসান রেজা আলকাদেরী, জেলা পরিষদের সদস্য মো: ইউনুস, বন্দর ব্যবহারকারী সিবিএর সাধারণ সম্পাদক মো: আলমগীর, ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: আলমগীর, মসজিদের প্রতিষ্ঠাতা মোঃ মীর নওশাদ, নাসিরুদ্দিন, হাজী মোঃ নাসের, সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে বক্তারা বলেন এই মসজিদ নির্মাণের ফলে অত্র এলাকাবাসির অনেকদিনের আশা পূর্ন হলো। এই মসজিদ নির্মানে যারা শ্রম ও সহযোগিতা করেছেন তাদের প্রতি পরবর্তী প্রজন্ম কৃতজ্ঞ থাকবেন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন