খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় নুর মোহাম্মদ টিপু হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২০, ৩:৫৩ অপরাহ্ণ
মাটিরাঙ্গায় নুর মোহাম্মদ টিপু হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপু হত্যারকারীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙার প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা এস এম হেলাল। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া।

এমন জঘন্য ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীদদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবী করে সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালি হত্যা নতুন কিছু নয়, এভাবে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি উচ্ছেদের নীলনকশা হিসেবে ৩০ হাজার বাঙালিকে খুন করা হয়েছে। পার্বত্যঞ্চলে উপজাতি সন্ত্রাসী কর্তৃক কোন হত্যাকান্ডের বিচার না হওয়ার কারণে একের পর এক হত্যাকান্ড ঘটিয়ে যাচ্ছে জেএসএস ও ইউপিডিএফ সন্ত্রাসীরা।

মাটিরাঙার পল্লী চিকিৎসক নূর মোহাম্মদ টিপু হত্যাকারীসহ সকল বাঙালি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবী করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব সাবেক মেয়র আলমগীর কবির বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেলে পাহাড়ে বাঙালীরা আর চুপ করে থাকবেনা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দিন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হোসেন, যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ, ও ছাত্রনেতা আহম্মেদ রেদওয়ানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

প্রসঙ্গত, শুক্রবার (২৪ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে স্বজনের অসুস্থতার কথা বলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তিন অজ্ঞাত উপজাতিয় যুবক। চিকিৎসার জন্য ডেকে নেয়ার দশ ঘন্টা পর বেলা দেড়টার দিকে স্থানীয়রা খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা ব্রীজের নীচে পা ভাঁধা বিবস্র মরদেহ পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনী ও পুলিশকে খবর দিলে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

২৪ ঘণ্টা/এম আর/আকতার

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…