শেষ সময়ে গরু নিয়ে তালাতালি; মূল্য আকাশ চুম্বি
আশরাফ উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে শেষ সময়ে গরু সংকটে এক প্রকার তালাতালির ঘটনা ঘটেছে। চাহিদার তুলনায় গরুর যোগান কম হওয়ার কারনে গরুর দাম বেড়ে যায় ও গরুর সংকট দেখা দেয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার মিঠাছড়া বাজারে চাহিদার তুলনায় গরুর যোগান কম থাকায় কোরবানি যোগ্য করুর সংকট দেখা দেয় ও গরু প্রতি ৩০ থেকে ৪০ হাজার টাকা দাম বেড়ে যায় ।
সরজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার উপজেলার সবচেয়ে বড় গরুর বাজার মিঠাছড়া বাজারে দিন শেষে এক প্রকার গরু শূন্য হয় পড়ে। কিন্তু তখনো বাজারে হাজারো ক্রেতার সমাগম। কোরবানির উদ্দেশ্য একমাত্র পছন্দের গরুটি হন্যে হয়ে খুজছেন অনেকেই। বাজারে সামান্য কয়টা গরু থাকলেও গরুর তুলনায় দাম অনেক বেশি। প্রতি গরুতে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেশি হওয়ায় অনেকের ক্রয় ক্ষমতার নাগালের বাহিরে চলে যায় অনেকের বাজেটের সীমা অতিক্রম করে। তাই খালি হাতেই ফিরেছেন অনেক ক্রেতা। ফলে শেষ দিনেও উপজেলার দুই বাজারে জমে উঠবে কোরবানির বাজার।
ক্রেতা সুলতান মোহাম্মদ সালাউদ্দিন বলেন আমরা গত তিন চার বাজার যাচাই করে আজ গরু ক্রয় করবো স্থীর করেছিলাম। কিন্তু বাজারে এসে দেখি হ-য-ব-র-ল আবস্থা। যোগান মোতাবেক গরু নেই বাজারে। সামান্য কিছু গরু থাকলেও সেগুলোর দাম অনেক বেশি। আগের বাজারের তুলনায় আজকের বাজারে প্রতি গরুতে ৩০/৪০ হাজার টাকা বেশি। কিন্তু আমাদের চাহিদা মোতাবেক গরু নেই বাজারে তাই ফিরে যাচ্ছি আগামিকাল অন্য দুই বাজারে চেষ্টা করবো।
মিঠাছড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বলেন, বাজারে সকাল থেকেই বেচা কিনা শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে গরু বিক্রি বাড়লেও বিক্রেতা না বাড়ায় দিন শেষে গরুর সংকট দেখা দেয় এবং দাম বেড়ে যায়।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন