করোনায় চমেকের অর্থপেডিক সার্জন ডা. নজরুলের মৃত্যু
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের প্রখ্যাত অর্থপেডিক সার্জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থপেডিক্স সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম চৌধুরী তসলিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (৩ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা গেছেন।
চট্টগ্রাম মেডিকেলের উপ-পরিচালক আফতাবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসক নজরুল ইসলাম তসলিম ক্যান্সারসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে।কয়েকদিন আগে তার করোনাভাইরাস ধরা পড়ে।
তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
চিকিৎসক নজরুল ইসলামের প্রথম নামাজে জানাজা আজ সকাল ৯ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নেয়া হয়েছে নোয়াখালী চাটখিলস্থ গ্রামের বাড়ীতে সেখানে বাদ জোহর তার দ্বিতীয় জানাজা শেষ পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়েছে।
বিএমএ সূত্রে জানা গেছে, এ নিয়ে চট্টগ্রামে ১২ জন চিকিৎসক করোনা এবং উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলেন। এছাড়া প্রায় তিন’শ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন