হারামের মধ্যে আরাম নেই : চসিক প্রশাসক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, প্রকৌশলীরা হচ্ছেন এ শহর উন্নয়নের রুপকার। নগর উন্নয়নে আপনাদের অবদান অত্যধিক। আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা ঈমানী কাজ। সঠিক দায়িত্ব পালন ও শুদ্ধাচার জীবন যাপনের মধ্যে মানসিক শান্তি নিহিত রয়েছে। অন্যথায় নিজের মাঝে অপরাধ বোধ কাজ করবে। দায়িত্ব পালনে কোন বাধা-বিপত্তিতে আমার সহযোগিতা থাকবে।
তিনি বলেন, নাগরিক সেবা দিতে গিয়ে যদি কেউ অনিয়মে জড়িয়ে পড়েন তাহলে এর জবাবদিহিতা করতে হবে। মনে রাখতে হবে হারামের মধ্যে আরাম নেই। এ কথাটা উপলব্ধি করে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব শেষ করতে হবে। সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কাছে নগরবাসীর অনেক প্রত্যাশা রয়েছে। এ বিভাগের কাজগুলোর সফলতা যেমন দৃশ্যমান তেমনি ভুল-ভ্রান্তিগুলোও জনগণের কাছে দৃশ্যমান। এ ভুলভ্রান্তিগুলো সংশোধন করে এগিয়ে যেতে হবে।
আজ অপরাহ্নে টাইগারপাসস্থ চসিক নগরভবনের সম্মেলন কক্ষে চসিক প্রকৌশল বিভাগের সাথে বৈঠককালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চট্টগ্রাম নগরীতে চলমান উন্নয়নকাজে গতি বাড়াতে সংশ্লিস্ট প্রকৌশলীদের মাঠে থেকে কাজ আদায় করতে হবে। ঠিকাদারগণ সঠিকভাবে কাজ করছেন কিনা?গুনগতমান ঠিক আছে কিনা?তা শতভাগ বুঝে নিতে হবে। সড়ক উন্নয়ণকাজে ঠিকাদারের গাফিলতি পরিলক্ষিত হলে সাথে সাথে লাইসেন্স বাতিল ও কালো তালিকাভুক্তি করার নির্দেশনা দেন প্রশাসক খোরশেদ আলম সুজন।
খেয়াল রাখতে হবে ওয়ার্কঅর্ডারে বর্ণিত সময়ের মধ্যেই ঠিকাদার কাজ সম্পন্ন করছে কিনা। তিনি নগরীতে গুরুত্বপূর্ণ সড়ক সমূহের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের উপর জোর দেন। যে সমস্ত সড়কে অবৈধ স্থাপনা, ট্রাক, বাস স্ট্যান্ড অবৈধ গাড়ি পার্কিং দ্বারা দখল হয়েছে তা দ্রুত উচ্ছেদ, আর্থিক জরিমানা সহ জব্দ করতে হবে। নগরবাসীর সেবার সুফল গভীরতর করতে আলাদা সেল গঠন করে নতুন নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। নগরীতে অধিকতর সেবা নিশ্চিত করতে অন্যান্য সেবাদানকারী সংস্থা বন্দর, সিডিএ, ওয়াসা, পিডিবিসাথে সমন্বয়ন সাধন করে কাজ করার পরামর্শ দেন প্রশাসক।
বৈঠকে চসিক প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ, কামরুল ইসলাম, আনোয়ার হোছাইন, মুনিরুল হুদা,সুদীপ বসাক(যান্ত্রিক), ঝুলন কুমার দাশ(বিদ্যুৎ), নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, অসীম বড়ুয়া, জসিম উদ্দিন, বিপ্লব বড়ুয়া,সহকারী প্রকৌশলী আশিকুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
নগরীর সংস্কারকৃত সড়ক পরিদর্শনকালে চসিক প্রশাসক
অনিয়ম বা দূর্ণীতি পরিলক্ষিত হয় তবে
সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, জনদূর্ভোগ লাঘবে নগরীতে রাস্তাঘাট সংস্কারকাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। এতে কোন প্রকার গাফিলতি বা দীর্ঘ সুত্রিতা বরদাস্ত করা হবে না। যদি সড়ক উন্নয়ন কাজে কোন অনিয়ম বা দূর্ণীতি পরিলক্ষিত হয় তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, নগরীর রাস্তাসমূহের চলমান উন্নয়নকাজে গতি বাড়াতে হবে। প্রয়োজনে লোকবল বাড়িয়ে দিন-রাত কাজ করে সড়কসমূহ যান চলাচলের উপযোগী করে তুলতে হবে।
আজ সকাল থেকে প্রশাসক নগরীর সল্টগোলা, সদরঘাট, বারিক বিল্ডিং, নন্দনকানন ও টাইগারপাস সহ বিভিন্ন সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন