খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

“মৃতের বাড়ির পাশেও শোকের আবহ থাকে জন্মদিন উৎসব বেমানান”

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৭:২৬ অপরাহ্ণ
“মৃতের বাড়ির পাশেও শোকের আবহ থাকে জন্মদিন উৎসব বেমানান”

নাগরিক শোকযাত্রার মধ্য দিয়ে জাতির পিতাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন চট্টগ্রামবাসী। চট্টগ্রাম নাগরিক উদ্যোগ এর আহবানে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত এই শোকযাত্রায় চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষ অংশ নেন।

শোকযাত্রা উদ্বোধন করেন সদ্য সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে দুপুর একটায় এটি শুরু হয়।

চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আহ্বায়ক ও বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট পরিবেশবিদ প্রফেসর ইদ্রিস আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, মোহাম্মদ ইসা, সঙ্গীত শিল্পী কাবেরী সেন গুপ্ত, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোহাম্মদ বেলাল আহমেদ, মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, সিইউজে নির্বাহী সদস্য মোহররম হোসেন, সাংবাদিক ও ছড়াকার চৌধুরী আহসান খুররাম, এডভোকেট টিপু শীল জয় দেব, উইকিমিডিয়া ফাইন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টার সদস্য সরোয়ার আলম মিডু, পশ্চিম ষোলশহর মহিলা আওয়ামী লীগের আওয়ামী লীগ সভানেত্রী হোসনে আরা পারুল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী সাবরিনা চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী শামীমা সীমা, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ নেত্রী সাবিহা আক্তার, যুবনেতা আনিসুর রহমান চৌধুরী, এম এম মামুনুর রশীদ, শাখাওয়াত হোসেন সাকু, নঈম উদ্দিন, সেলিম উদ্দিন মামুন, আবদুর রশিদ লোকমান, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন বাবু, ছাত্রনেতা ওয়াহেদ রাসেল, মহিনুর রহমান মঈন , রাশেদ চৌধুরী, মনির চৌধুরী, ইমরান আলি মাসুদ, মাকসুদুর রহমান মাসুদ, রায়হানুল হক, রায়হান মাহমুদ শুভ, আব্দুল খালেক সোহেল, মিশকাতুল কবির, যিশু তালুকদার, এম আই হোসেন সাহিদ, মোসুমী চৌধুরী, মান্নান হাওলাদার প্রিন্স, ইরাসির আরাফাত বাপ্পী, মোজাম্মেল হোসেন জেকি প্রমুখ।

শোকযাত্রা উদ্বোধন পূর্ব সমাবেশে উদ্বোধক সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ জীবনাচরণে লালন করতে হবে, ধারণ করতে হবে। দুর্নীতি অসততার বিরুদ্ধে জীবনাচারে বঙ্গবন্ধুর সততার শিক্ষাকে ধারণ করতে হবে। স্মরণ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শিক শিক্ষার অনুধাবনে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি উপলব্ধিতে নেওয়ার জন্য আহ্বান জানান সদ্য সাবেক মেয়র।

তিনি ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের নিন্দা জানিয়ে বলেন, মৃতের বাড়ির পাশের বাড়িতেও শোকের আবহ থাকে। সেখানে জন্মদিন উৎসব বেমানান।জাতীয় শোক দিবসে জন্মদিন পালন রাজনৈতিক ভাবে দেউলিয়াত্বের প্রমাণ।

সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আহবায়ক ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ১৫ আগস্ট শহীদদের সম্মান জানাতে হলে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে হবে । দুর্নীতিবাজ লুটেরাদের রুখে দিতে হবে।

তিনি দেশ প্রেমিক সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে নিয়েও মহলবিশেষের ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

শোকযাত্রাটি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…