চুনতিতে মাইক্রোবাস উল্টে ৭ যাত্রী আহত
ফাইল ছবি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় যাত্রীবাহি মাইক্রোবাস উল্টে অন্তত ৭ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার ২৪ অক্টোবর ভোর সোয়া ৬টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি হোটেল ফোর সিজন এর সামনে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে চুনতি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাইক্রোবাসটি। জোরে ব্রেক কষতে গিয়ে গাড়িটি উল্টে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়্ এসময় ৭ থেকে ৮ জন গুরুতর আহত হয়েছে বলে জানান স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে। পরে স্থানীয়দের সহায়তায় মাইক্রোবাসের ৭ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে আমিরাবাদ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তাৎক্ষনিক তিনি আহতের নাম পরিচয় জানাতে পারেনি।


আপনার মতামত লিখুন