খুঁজুন
রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাণিজ্যিক ফ্লাইট চালু করবে বিমান বাহিনী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯, ২:২৭ অপরাহ্ণ
বাণিজ্যিক ফ্লাইট চালু করবে বিমান বাহিনী

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেছেন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় আমাদের দেশের এক কোটি মানুষ রয়েছেন। তাদের যাতায়াতের জন্য দেশে প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে স্বল্পব্যয়ে গণপরিবহন হিসেবে সিভিল বিমান কার্যক্রম চালু করা হবে।

যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি মিলনায়তনে বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর ৫ ও ৬ নম্বর বেসিক জেট ও ফাইটার কনভার্শন কোর্স, বেসিক হেলিকপ্টার কনভার্শন কোর্স ও বেসিক ট্রান্সপোর্ট কনভার্শন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা ও পেশাদারিত্ব ভবিষ্যতে যেকোনো অপারেশনাল স্কোয়াড্রনে দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা পালন করবে। তিনি বলেন, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতে আমাদের অনেক উন্নয়ন হয়েছে। আগামী বছর পহেলা জানুয়ারি থেকে আমাদের দেশে অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিমান এবং সমুদ্রবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে।

বিমান বাহিনী প্রধান তার বক্তৃতায় দেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বে মাছ উৎপাদনে আমরা তৃতীয় এবং ধান উৎপাদনে চতুর্থ অবস্থানে রয়েছি। বাংলা ভাষাভাষি মানুষের সংখ্যা পৃথিবীতে অষ্টম। জিডিপিতে আমাদের অবস্থা ৮ দশমিক এক শতাংশ। শিগগিরই আমাদের জিডিপি দুই ডিজিটে পৌঁছাবে। আমাদের শিক্ষা, জনসম্পদ সবই রয়েছে। নেতৃত্বের গুণে আমরা ২০২১ সালে উন্নয়নশীল দেশে উপনীত হবো। বিমান বাহিনীও সব ক্ষেত্রেই উন্নয়নের শিখরে পৌঁছাবে। দেশের অর্থনৈতিক উন্নয়নেও আমরা ভূমিকা রাখছি। দুর্যোগে মানুষের পাশে থেকে কল্যাণের চেষ্টা করছি।

তিনি বলেন, এভিয়েশন ক্ষেত্রে আমরা ক্রমাগত উন্নতি করছি। ১৯৭৩ সালে আমরা মার্ক-২ যুগে ছিলাম। প্রশিক্ষণের মাধ্যমে আমরা আধুনিক হচ্ছি। আমাদের উদ্যমের প্রতিফলন ঘটছে। এটা শুধু দেশেই নয়, বিদেশে এমনকি ইউএন মিশনেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। আসলে আর্শ্চযজনকভাবে আমাদের উন্নয়ন ঘটছে। আগামীতে এই ইন্ডাস্ট্রিতে আরও তিনগুণ মানুষ সম্পৃক্ত হবে।

অনুষ্ঠানে কোর্সে অংশগ্রহণকারী ৩০জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সনদপত্র লাভ করেন। তাদের মধ্যে সেরা একাডেমিক কৃতিত্বের জন্য ৫জন কর্মকর্তা ওসমানী গোল্ড মেডেল লাভ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি অধিনায়ক এয়ার ভাইস মার্শাল নজরুল ইসলাম, একাডেমি কমান্ড্যান্ট এয়ার কমোডর হায়দার আলীসহ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Feb2

দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন, মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন, তাদের সত্যিকারভাবে যদি বলতে হয় আসলে আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষাবোধ আমাদের কাছে নেই।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিগত আন্দোলন নিপীড়নে গুম খুন পরিবারের সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করে আমরা ‘বিএনপি পরিবার ও মায়ের ডাক’।

এক দুঃসহ সময় আমরা অতিক্রম করেছি মন্তব্য করে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়ত কিছুটা স্তিমিত হয়েছে, কিংবা আন্দোলন কখনো তুঙ্গে উঠেছে। এই আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম-খুন করে অপর মিথ্যা মামলার হয়রানি যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। একই পরিবারের এক ভাই ঘুম হয়েছে, আরেক ভাই তার জায়গায় গিয়ে রাজপথের আন্দোলনকে আরও তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন।

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে সেই দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কেউ দলকে দমন করে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী আমলের নির্যাতনের শিকার আমার সামনে বসা হাজারো প্রিয় মুখ আপনাদেরকে আত্মত্যাগ আপনাদের বুক ভরা কষ্ট আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো যাতে এটি বৃথা না যায় ইনশাআল্লাহ।

বিএনপির চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ঘুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন। তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি। সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই আপনাদের ভুলে যেতে পারে না।

সব শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। যদিও নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়ত বিস্তারিতভাবে সেই পরিকল্পনা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারছি না। কিন্তু তারপরও বলতে কষ্ট হচ্ছে, আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। তারপরেও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই।

রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি সাধ্যমতো রাষ্ট্রীয় সহায়তা হাত বাড়ানোর প্রয়োজন রয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষের সামনে জনগণের দায়িত্বশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে। যাতে যে গণতন্ত্রের পথ তৈরি হয়েছে সেটি যেন বাধাগ্রস্ত হয়।

আমি অনুরোধ করব আপনারা এবং বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তাদের আজ সজাগ থাকার জন্য। যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হতে পারে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ন্যায়বিচার নিশ্চিত করতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, নির্যাতিত মানুষের অধিকার ও ন্যায্যতা ফিরিয়ে দেওয়ার একমাত্র উপায় হলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলক একটি সরকার গঠন করা। শহীদ পরিবারগুলোর ত্যাগের কথা স্মরণ করে তিনি সবাইকে ধৈর্য ও সজাগ থাকার আহ্বান জানান, যাতে দেশের চলমান গণতান্ত্রিক যাত্রা কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়।

মতবিনিময় সভায় উপস্থিত আছেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরও অনেকেই।

“রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
“রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

রঙিন ঘুড়ি ফাউন্ডেশন সংগঠনের মানবিক প্রকল্পের আওতায় নগরীর শেরশাহ বায়েজিদস্থ গুলশান শাহে মদিনা তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় ২৬তম মানবিক প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হয়েছে।

এতে আফাজ উদ্দীন আসিফ’র সার্বিক পরিচালনায় সভাপতিত্ব করেন মাসুদ আলম চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা সহ আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম বাবু, মোঃ মাঈন, স্টিবেন ডায়েজ, জাহেদুল ইসলাম, মোঃ রিপন, আবু দাউদ, তানজিম, আলী রেজা তালুকদার বাপ্পী প্রমুখ।

দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুফতী মোঃ সলিমুল্লা।

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। এছাড়া বাকি ৩২ আসনে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন। তবে নির্বাচনে কোন দলকে সমর্থন জানানো হবে তা পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।