সীতাকুণ্ডে জোরপূর্বক সম্পত্তি দখল করতে গিয়ে প্রতিপক্ষের উপর হামলা অন্তঃসত্ত্বা নারীসহ ১০
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সম্পত্তি দখল করতে না পেরে দুবুর্ত্তরা সশস্ত্র হামলা চালিয়ে আহত করেছে অন্তঃসত্ত্বা নারীসহ ১০জনকে।
এসময় সন্ত্রাসীরা একটি মোটরসাইকেল, সাইনবোর্ড ভাঙচুরসহ নগদ নগদ টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহত জুয়েল মাহমুদ বাদি হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে শুক্রবার দুপুরে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেছেন।
সন্ত্রাসীদের হামলায় আহতরা হলেন, জুয়েল মাহমুদ,সাজ্জাদ হোসেন, মহসিন উদ্দিন,ইমন, রায়হান, রিসান, সায়েত, মাঈন উদ্দিন,জমির কেয়ার টেকার ফারুক হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী রিমা আক্তার।
মামলা সূত্রে জানা যায়, হামলাকারীরা বিভিন্ন সময় জুয়েল মাহমুদের সম্পত্তিতে লাগানো সাইন বোর্ড ফেলে দেওয়ার পাশাপাশি তাদের কেয়ারটেকারসহ বাগান বাড়িতে থাকা লোকজনকে জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওযার হুমকি দেয়। বৃহস্পতিবার সকালে তারা উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর এলাকায় বাগান বাড়িতে বেড়াতে যায়। বাগান বাড়িতে দীর্ঘক্ষণ ঘুরাফেরার পর তারা মাটিতে পড়ে থাকা সাইনবোর্ডটি লাগাতে গেলে বাড়বকুণ্ড নতুনপাড়া এলাকার আখেরুজ্জামান, হানিফ,রাজু ও মামুনের নেতৃত্বে ২০/২৫জন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে সাইনবোর্ড ফেলে দেওয়ার পাশাপাশি অশালীন ভাষায় গালমন্দ করতে থাকেন। একপর্যায়ে দুবৃর্ত্তরা তাদের হাতে থাকা লোহার রড় দিয়ে জুয়েলদের উপর এলোপাথারি মারতে থাকে। এসময় লোহার রডের আঘাতে জুয়েলের মাথার ডানপাশ ফেটে রক্তাক্ত হয়ে যায়। এ সময় তাকে বাঁচাতে তার ছোট ভাই সাজ্জাদ হোসেন ও মহসিন উদ্দিন, রায়হান, রিসান, সায়েত, মাঈন উদ্দিন ছুটে এলে দুবৃর্ত্তরা তাদের লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এছাড়া সন্ত্রাসীরা কেয়ারটেকারের ঘরে ভাঙচুর চালায়।
এসময় তাদের বাঁধা দিতে চাইলে দুবৃর্ত্তরা কেয়ারটেকার ফারুক হোসেনকে আঘাতের পাশাপাশি তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রিমা আক্তারকে পিটিয়ে আহত করেন।
হামলাকালে দুবৃর্ত্তের হাত থেকে প্রান বাঁচাতে ৯৯৯ ফোন করলে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এব্যাপারে জানতে চাইলে ঘটনাস্থলে যাওয়া মডেল থানার এসআই সাইফুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি জোরপূর্বক জায়গা দখলে নিতে দুবৃর্ত্তরা একটি পরিবারের উপর হামলা চালিয়েছে। যারা আহত হয়েছে আমরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করি। এরপর ক্ষতিগ্রস্ত পরিবার থানায় মামলা দায়ে করে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
২৪ ঘণ্টা/এম আর/দুলু



আপনার মতামত লিখুন