সীতাকুণ্ডে ৬ লক্ষ টাকার ইয়াবাসহ আটক তিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫২ রাত
সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে দুইহাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পৌর সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তিনহাজার পিস ইয়াবাসহ সালাম মিয়া (৪৫), পিতা মৃত ফজলু মিয়া, গ্রাম খড়িয়া, লৌহজং থানা, জেলা মুন্সিগঞ্জ, পানু (৩৭) পিতা মৃত মান্নান মিয়া, একই জেলার
ঘোড়াকান্দা থানা এবং মনির সর্দার পিতা জামাল, কেয়ারপুর গ্রামের পালং থানার
শরীয়তপুর জেলাকে আটক করে। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৬ লক্ষ টাকা এব্যাপরে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, চলমান
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেব তিনজনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মাামলা দায়ের করা হয়েছে।
২৪ঘণ্টা/এন এম রানা /দুলু



আপনার মতামত লিখুন