চট্টগ্রামে আরও ৮২ জনের করোনা শনাক্ত, মোট ১৭১৯২

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ৮:৩৬ সকাল
চট্টগ্রামে আরও ৮২ জনের করোনা শনাক্ত, মোট ১৭১৯২

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ৮২ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৬৩ জন এবং উপজেলাগুলোতে ১৯ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ১৯২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ১ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ১৫৭ টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৮ জন এবং উপজেলায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২১৩ টি নমুনা পরীক্ষা করে ০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৮ জন এবং উপজেলায় ০০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩১ টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৫ জন এবং উপজেলায় ০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল চট্টগ্রামের ৮২ টি নমুনা পরীক্ষা করে ০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৫ জন এবং উপজেলায় ০২ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ২৫ নমুনা পরীক্ষা করে উপজেলা পর্যায়ে ০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে গতকাল চট্টগ্রামের ৯০ টি নমুনা পরীক্ষা করে ০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৯ জন এবং উপজেলায় ০০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ল্যাবে গতকাল চট্টগ্রামের ৪৯ টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৮ জন এবং উপজেলায় ০২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৮৪৭ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৮২ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৭১৯২ জন। এর মধ্যে নগরে ১২২৬১ জন এবং উপজেলায় ৪৯৩১ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : সাতকানিয়া ০১, বাাঁশখালী ০১, পটিয়া ০২, রাঙ্গুনিয়া ০১, রাউজান ০২, ফটিকছড়ি ০৩, হাটহাজারী ০৬, সীতাকুণ্ড ০১, মিরসরাই ০১ এবং সন্দ্বীপ ০১ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৭২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৮৯ এবং উপজেলায় ৮৩ জন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2