নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মুয়াজ্জিনসহ ১১ জনের মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৭ সকাল
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে মুয়াজ্জিনসহ ১১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটে দগ্ধ ২৬ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল।
২৪ ঘণ্টা/এম আর



আপনার মতামত লিখুন