কর্ণফুলীতে ওয়ারিয়র্স ক্লাবের মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৯ সকাল
কর্ণফুলীতে ওয়ারিয়র্স ক্লাবের মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

কর্ণফুলী প্রতিনিধি: উপজেলাতে মানবিক সংগঠন “ওয়ারিয়র্স” এর পক্ষ থেকে মুজিব শতবর্ষ উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে শুক্রবার মাস ব্যাপি ১০০০ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোদন করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি মোহাঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হায়দার, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ এর সহ সম্পাদক সামিউল ইসলাম বাপ্পি, ছাত্রলীগ নেতা মুন্না, অত্র সংগঠনের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আরফিন সুমন, সহ-সভাপতি মেহেদী হাসান জয়, সাংগঠনিক সম্পাদক আরমান উদ্দিন তামজিদ, আরমান মাহমুদ, ডলি আকতার, খাদিজা খানম স্বর্ণা, মাশরাফি সালাম রাফি, রিফাত, সজিব, নাঈম, মুন্না, সাইফুল, রাব্বি, জুয়েল, অনিক সহ প্রমুখ।
ওয়ারিয়র্স ক্লাবের উদ্যোগে কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় মাস ব্যাপি এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।

২৪ঘণ্টা/এন এম রানা

Feb2
Feb2