রাউজানে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে আটক করেছে রাউজান থানা পুলিশ। আটক আসামির নাম মো. সোহেল (২৮)। সে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কুয়েপাড়া এলাকার শরবত আলীর ছেলে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
রাউজান থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল বলেন, আটক আসামি সোহেলের বিরুদ্ধে যৌতুকের জন্যে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিজ্ঞ আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড অনাদায়ে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করেছিল। এতদিন সে পলাতক ছিল। সোমবার ভোরে তাকে আটক করা হয়।
রাউজান থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, এএসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে আটক আসামির বাড়িতে অভিযান করলে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর/নেজাম


আপনার মতামত লিখুন