খুঁজুন
, ,

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ জিয়াউর রহমান:শামীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 9 September, 2020, 11:13 pm
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ জিয়াউর রহমান:শামীম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে অল্প সময়েই বিশ্ব দরবারে প্রতিষ্ঠা পেয়েছিলেন। সদ্য স্বাধীন বাংলাদেশকে দুর্ভিক্ষ ও রাজনৈতিক অনিশ্চয়তায় দোদুল্যমান অবস্থা থেকে স্থিতিশীলতা সৃষ্টি করে গণতান্ত্রিক কাঠামোতে স্থাপন করেছেন জিয়াউর রহমান। শুধুমাত্র দেশপ্রেম ও জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় করতে উন্নয়নের রাজপথে চলমান করিয়ে দেওয়ার বিরল কৃতিত্বের অধিকারীও শহীদ জিয়াউর রহমান। বর্তমান সরকারের অনৈতিক কর্মকান্ড ও সর্বক্ষেত্রে দুর্ণীতি দুঃশাসনের কারণে জনবিচ্ছিন্ন হয়ে জিয়াউর রহমানকে জড়িয়ে নিয়মিত মিথ্যাচার করে জনগণেরে দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চায়। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ।

তিনি আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে নগরীর কাজির দেউরীস্থ নাছিমন ভবন দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪২ মত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।

তিনি বলেন, দেশে এখন অন্ধকার শ্বাসরোধী পরিবেশ বিরাজ করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর সরকারের ঘৃণ্য ষড়যন্ত্রের ধারা এখনো অব্যাহত রেখেছে। তাকে বিপর্যস্ত-বিপন্ন করতে সরকার নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কোন ষড়যন্ত্র তারেক রহামানের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না। তারেক রহমানই হবেন দেশ ও জনতার আগামীর রাষ্ট্রনায়ক।

প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সিনহা হত্যাকা- ও করোনা দুর্যোগ আমাদের দেখিয়ে দিল বিচার বহির্ভূত হত্যাকা-, দুর্নীতি, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকান্ডে সরকার কিভাবে জড়িত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। অন্ধকারে নিমজ্জিত পুরো জাতি। দেশের সকল সমস্যা সমাধান করার লক্ষে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে জাতীয়তাবাদী মহিলা দলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। ঘরে ঘরে গিয়ে মহিলা দলের নেতাকর্মীদের আওয়ামী দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে মা-বোনকে সজাগ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, মানুষ এখন নিরাপ্তাহীনতায় ভুগছে। সারাদেশে আওয়ামীলীগ নেতারা দুর্নীতি, খুন ও ধর্ষণের রাজত্ব কায়েম করেছে। গণবাহিনীর ন্যায় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতারা সন্ত্রাসরূপে আর্বিভুত হয়েছে। তাদের প্রতিহত করতে হবে, মানুষের জান মাল রক্ষায় জনগণকে প্রতিরোধের মিছিলে আনতে মহিলা দলকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান তিনি।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন।

এই সময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ সভাপতি জেসমিনা খানম, খালেদা বোরহান, সাহেদা খানম মালা, সিনিয়র যুগ্ম সম্পাদক সকিনা বেগম, যুগ্ম সম্পাদক আখি সুলতানা, রেজিয়া সুলতানা মুন্নি, সাহেরা বেগম, সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার লিজা, দপ্তর সম্পাদক নাছরিন বাপ্পি, প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা, সমাজ কল্যান সম্পাদক ফারহানা জসিম, পাঁচলাইশ থানা মহিলা দলের সভাপতি সায়েমা হক, সাধারণ সম্পাদক জিন্নাত রাজ্জাক, নগর মহিলা দলের সহ সম্পাদক তাসলিমা আহামেদ, পারভীন চৌধুরী, ফাতেমা আক্তার কাজল, ঝুমা আক্তার রুমা, কামরুন নাহার, নাছরিন আক্তার, জুলি আক্তার, পারভীন আক্তার, মনোয়ারা মনি, সামছুন নাহার, ইসরাত চৌধুরী, রানী বেগম, ফাতেমা বেগম, সাহেদা আক্তার প্রমূখ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।