ফটিকছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে ৮টি দোকান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ১:২১ দুপুর
ফটিকছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে ৮টি দোকান
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে ৮টি দোকান এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকালে বিবিরহাট বাজারের বড় মসজিদ সংলগ্ন দুই নম্বর গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফটিকছড়ি ও হাটহাজারী থেকে ৩টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম জোন-৩ এর উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম ভূঁইয়া ২৪ঘণ্টা. নিউজকে জানান, আগুনে হার্ডওয়্যার, হোমিও ফার্মেসি, কাপড়ের দোকান, সেলুন, ব্রিক ফিল্ড অফিস ও মোবাইল সার্ভিসিংয়ের ২টি দোকান পুড়ে যায়।
Feb2
Feb2