আনোয়ারা উপজেলায় নৈশপ্রহরী খুন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১:৪১ দুপুর
আনোয়ারা উপজেলায় নৈশপ্রহরী খুন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে

আনোয়ারা প্রতিনিধি:চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় চুন্নাপাড়া এলাকায় ভোরে মোঃ ইয়াকুব (৫০) নামে এক নৈশপ্রহরীকে ছুকিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ ২৪ঘণ্টা ডট নিউজকে বলেন, ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলাম আমরা আসলে কোনো চুরি ডাকাতির উদ্দেশ্যে আসছে এরকম কোনো তথ্য আমরা পাইনি হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে। তবে প্রাথমিক ধারণা হচ্ছে পূর্বপরিকল্পিত ভাবে এ হত্যাকান্ড করা হয়েছে।

২৪ঘণ্টা/এন এম রানা

Feb2
Feb2