খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতারক চক্রের খপ্পরে স্বর্বস্ব হারিয়ে পথে বসেছেন পিতৃহারা নিজাম উদ্দিন, শয্যাশায়ী মা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ৬:২২ অপরাহ্ণ
প্রতারক চক্রের খপ্পরে স্বর্বস্ব হারিয়ে পথে বসেছেন পিতৃহারা নিজাম উদ্দিন, শয্যাশায়ী মা

নিজস্ব প্রতিবেদক : সরকারি কমার্স কলেজ থেকে মার্স্টাস শেষ করে দুই বছর সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা দিয়েছি। কোন কূল-কিনারা না হলে টাকার দিয়ে কেডিএস লজিস্টিকে চাকরি করেছি ৬ বছর। তবে সেটাও ছেড়েছি ভূয়া নিয়োগপত্রের কারণে।

আমার বাবা নেই। একটা চাকরির খুব প্রয়োজন ছিলো। আর তাই চাকরি নামক সোনার হরিণ পাওয়ার আশায় ধাপে ধাপে নিজের সর্বস্ব প্রতারক চক্রের হাতে তুলে দিয়েছি। এরপরও স্বপ্ন পূরণ হয়নি বরং দেনার বোঝা মাথায় নিয়ে স্ট্রোক করে বিছানায় শয্যাশায়ী হয়েছেন আমার মাও।

ঠিক এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেছেন প্রতারক চক্রের খপ্পড়ে পড়া যুবক নিজাম উদ্দিন। তিনি হালিশহর এলাকার বাসিন্দা।

নিজাম উদ্দিন এ প্রতিবেদককে বলেন, চক্রটি এমনভাবে প্রলোভন দেখালো। ঘুনাক্ষরেও টের পাইন প্রতারিত হতে যাচ্ছি। সরকারি চাকরির স্বপ্নকে ছুঁতে চার দফায় (৬+৩+২+৪) ১৫ লাখ টাকা দিয়েছি। আমার দুই বন্ধু মহিন, জুবায়ের। তারাও দুই দফায় ১৪ লাখ টাকা দিয়েছে। কিন্তু কেউ চাকরি পাইনি।

বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অডিট অফিসারে নিয়োগ দিবে বলে ভুয়া নিয়োগ পত্র দিয়ে বাংলাদেশ ব্যংকের কর্মকর্তা সাজিয়ে ফোনে কথাও বলিয়ে দিয়েছে। কিন্তু চাকরি হয়নি। ২০১৭ সাল থেকে চাকরি দিবে বলে বলে ঘুরাচ্ছিলো। মাথার উপর ঋনের বোঝা। মানসিকভাবে বির্পযস্ত। জানি না সমানের দিনগুলোতে কি হয়। এখন আমাদের আর কিছুই নেই। প্রশাসনের সহযোগীতা চেয়েছি।

এদিকে এসব স্বপ্ন ভাঙ্গা যুবকদের অভিযোগ অনুসন্ধানে নেমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পরিচয় দেওয়া প্রতারক চক্রের প্রধান হোতা ইব্রাহিমকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার নগরীর চান্দগাঁও থানার পাকা রাস্তার মাথা এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার ইব্রাহিমের বাড়িও চান্দগাঁও থানা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

বৃহষ্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতারক ইব্রাহিমকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে তার প্রতারনার চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন নগর গোয়েন্দা (বন্দর) পুলিশের উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেন।

তিনি বলেন, ২০১৫ সাল থেকে চাকরি দেয়ার নামে প্রতারনা করে আসছিলো ইব্রাহিম। তার মূল টার্গেট ছিলো শিক্ষিত বেকার যুবকরা। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতারনার ফাঁদ পাততো সে।

প্রতারনার দায়ে চক্রের মূল হোতা ইব্রাহিমকে আজ গ্রেফতার করেছি। প্রতারক ইব্রাহিমের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এইচএসবিসি ব্যাংকসহ বিভিন্ন দফতরের ভুয়া নিয়োগপত্র ও স্ট্যাম্প উদ্ধার করেছি।

তিনি আরও জানান, গ্রেফতার ইব্রাহিম নিজেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দিতো এবং একজন মহিলাকে বাংলাদেশ ব্যাংকের এইচআর এডমিন সাজিয়ে ঢাকায় নিয়ে যেতো। তারপর সেখানে মিথ্যা ইন্টারভিউ নিয়ে ভুয়া নিয়োগপত্র দিতো। প্রতারনার টাকা ক্যাশ লেনদেন করতো ইব্রাহিম। সে একটি ইন্সুরেন্স্ কোম্পানিতে চাকরির কথা জানালেও তার কোন সত্যতা পাওয়া যায়নি।

মোস্তাইন হোসেন আরও জানান, অনুসন্ধানে নেমে আমরা অন্তত ২০ জন ভুক্তভোগীর সন্ধান পেয়েছি। যাদের কাছ থেকে প্রতারক ইব্রাহিম বিভিন্ন দফায় ৭০ লাখ টাকা আদায় করেছে। এই চক্রের সাথে আরও কারা কারা জড়িত তাদের ব্যাপারেও আমাদের অনুসন্ধান চলছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।

২৪ ঘণ্টা/রাজীব সেন প্রিন্স

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…