খুঁজুন
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে অবৈধ ইজিবাইক ও রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৩ অপরাহ্ণ
যশোরে অবৈধ ইজিবাইক ও রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে

নিলয় ধর,যশোর প্রতিনিধি : যশোরে শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে শহরের অবৈধভাবে চলা ইজিবাইক ও ইঞ্জিন চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু শহরে অবৈধ কোনো বাহন চলতে দেওয়া না পৌর কর্তৃপক্ষ। পৌরসভা ও পুলিশ প্রশাসন যৌথভাবে এই অভিযানে নেমেছে। এতে পরিবর্তন আসতে পারে শহরে। একইসাথে বৈধ ইজিবাইকগুলোতে যাত্রীদের জন্যে নির্ধারিত ভাড়া ঘোষণা করবেন পৌর কর্তৃপক্ষ।

ফলে,শহরের যানজট নিরসনের পাশাপাশি ইজিবাইকের ভাড়া নিয়ে নৈরাজ্য দূর হতে পারে। যশোর শহরে ইজিবাইক ও ইঞ্জিনচালিত রিকশার কারণে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত যানজটের কবলে পড়ে সময় নষ্ট সহ অনেক মানুষের দূর্ভোগ হচ্ছে। অন্যদিকে, পহেলা সেপ্টেম্বর থেকে ইজিবাইকে পূর্বের ভাড়া কার্যকরের কথা থাকলেও তা মানছেন না বেশিরভাগ চালক। এই নিয়ে যাত্রীদের সাথে ঝগড়া বিবাদের মতো ঘটনাও ঘটছে।

প্রায় এক যুগ আগে যশোর শহরের রাস্তায় পরীক্ষামূলকভাবে ইজিবাইক চালু হয়েছিল। পরবর্তীতে ইজিবাইক নিম্ন ও মধ্যবিত্তের অন্যতম বাহনে পরিণত হয়েছে। ফলে, বেড়ে যায় ইজিবাইকের চাহিদা। বর্তমানে এই শহরের বিভিন্ন প্রান্তে প্রায় চার হাজার ইজিবাইকে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। শহরের ব্যস্ততম এলাকা মণিহার, চৌরাস্তা, চিত্রার মোড়, নিউমার্কেট, ঈদগাহ মোড়, হাইকোর্ট মোড়, পালবাড়ি, আরবপুর, ধর্মতলা, চাঁচড়াসহ শহর, শহরতলী ও এর বাইরেও ইজিবাইক চলাচল করে। করোনাকালীন বাস, ট্রেনসহ বিভিন্ন গণপরিবহনের ভাড়ার সাথে ইজিবাইকের ভাড়াও বাড়ানো হয়েছে। দূরত্ব অনুযায়ী জন প্রতি ৫ টাকা, ১০ টাকা, ১৫ টাকার জায়গায় ভাড়া বাড়ানো হয়েছে দ্বিগুণ। মণিহার থেকে চৌরাস্তা ও চিত্রার মোড় পর্যন্ত পাঁচ টাকা ভাড়া হলেও এখনো বেশিরভাগ চালক দশ টাকা দাবি করছে। অন্যান্য রুটেও একই অবস্থা। ভাড়া নিয়ে যাত্রীদের সাথে ইজিবাইক চালকদের কথা কাটাকাটি ঝগড়া বিবাদ পর্যন্ত হচ্ছে। যাত্রীরা চান ভাড়া নির্ধারিত হোক। অন্যদিকে ইজিবাইক সংগঠনগুলো ভাড়া বাড়ানোর পক্ষে।

ইজিবাইকের নিয়মিত যাত্রী আলেয়া আক্তার প্রেমা বলেছেন, পহেলা সেপ্টেম্বর থেকে করোনা পূর্ববর্তী ভাড়া নেওয়ার কথা থাকলেও এখনো চালকরা বাড়তি ভাড়া নিচ্ছেন। কামাল মুস্তাফা বলেছেন, বেশিরভাগ ইজিবাইকেই বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। এই বিষয়ে ইজিবাইক সংগঠনগুলো ও প্রশাসন মিলে ভাড়া নির্ধারণ করা উচিত। চন্দনা সাহা বলেছেন, ভাড়া নিয়ে প্রায়ই চালকদের সাথে তার মতো আরও অনেকেরই ঝামেলা হচ্ছে। এর সমাধান হওয়া জরুরি।

এই বিষয়ে যশোর জেলা ইজিবাইক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহীন শেখ বলেছেন, জীবনযাপনের খরচ মেটাতে ইজিবাইক ভাড়া একটু বাড়তেই পারে। তারা চান ভাড়া বাড়ুক। তারা নাকি বিষয়টি মেয়রকে জানিয়েছেন। যশোর জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক শামীমুজ্জামান শামীম বলেছেন, ভাড়া বাড়ানোর বিষয়ে তারা সম্প্রতি পৌর মেয়রের কাছে আবেদন করেছে। তবে, এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ভাড়া নির্ধারিত হলে আর কারোরই সমস্যা থাকবে না।এই বিষয়ে মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেছেন, ১৯ সেপ্টেম্বর থেকে পৌরসভা ও পুলিশ প্রশাসন মিলে অবৈধ ইজিবাইক ও ইঞ্জিনচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া, ইজিবাইকের ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবে পৌরসভা।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

রেকর্ডটা টিকে ছিল ১২ বছর। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড লিওনেল মেসি ছুঁয়েছিলেন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেই। অস্ট্রিয়ার বিপক্ষে মেসি ছাড়িয়ে গেলেন ক্লোসাকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। মেসির রেকর্ড গড়া জোড়া গোলেই অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ জে থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্বে পা রাখল আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে হতে পারত রেকর্ড। মেসি অবশ্য অপ্রতাশিতভাবে ৯ম মিনিটে পেনাল্টি মিস করেছেন। বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করায় সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটাও মেসির নামের পাশে!

মেসি এই আক্ষেপ ঘুচিয়েছেন কিছুক্ষণ বাদেই। ৩৮ মিনিটে মেদিনার দারুণ এক অ্যাসিস্টে গোল করে সমর্থকদের উল্লাসে মাতান মেসি। ১-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইমে যায় আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না দুই দলের কেউই। আর্জেন্টিনা কিছু গোলের সুযোগ পেয়েছিল। সুযোগ এসেছিল অস্ট্রিয়ার সামনেও। তবে এমির দারুণ কিছু সেভ ও আর্জেন্টিনার ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি।

ম্যাচের অন্তিম মুহূর্তে সমর্থকদের আনন্দে ভাসিয়ে আবারও গোল পান মেসি। এটি বিশ্বকাপে তার ১৮তম গোল। ২-০ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল আর্জেন্টিনা।

চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় নির্ধারিত দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষে এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বিবিসির।

তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাইয়ে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

স্টারমারের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিলেও তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।