খুঁজুন
, ,

উপমহাদেশের সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 26 October, 2019, 7:46 pm
উপমহাদেশের সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী

উপমহাদেশের মহান বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী সাংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিকতার পথিকৃৎ, সাহিত্যিক, দার্শনিক, লেখক, গবেষক, রাজনীতিবিদ ও চিন্তাবিদ মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী। জাতির এক ক্রান্তিলগ্নে অবিস্মরণীয় ভূমিকায় অবতীর্ণ হন তিনি। সাহিত্য, রাজনীতি, সাংবাদিকতা ও সমাজসেবার ক্ষেত্রে যিনি অপরিসীম অবদান রেখেছেন, তাকে ভূলে যাওয়া মানে ইতিহাসের একটি অধ্যায়কে ভুলে যাওয়া।

বক্তারা আরো বলেন মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী চট্টল গৌরব, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বঙ্গীয় আইন পরিষদের সদস্য, সাংবাদিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি সাহিত্যে সাধনা ও সমাজসেবা করে গিয়েছেন আমৃত্যু। তাঁর শেষ কাজ ছিল চট্টগ্রামে একটি এতিমখানা স্থাপন।

তিনি আরবী বিশ্ববিদ্যালয়ের জন্য দেয়াং পাহাড়ের বিস্তৃত জমিও সংগ্রহ করেছিলেন। তাঁর আজীবন স্বপ্ন ছিল দেয়াং পাহাড়ে একটি জাতীয় আরবী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। তিনি আরব বিশ্বের বিখ্যাত ফারসি ভাষার পত্রিকা হাবলুল মতিন এর বাংলা সংস্করণ সম্পাদনার দায়িত্ব পালন করেন।

২৫ অক্টোবর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় অনলাইন নিউজ পোর্টাল পরিস্থিতি২৪ডটকম এর ৭ম বর্ষ পূর্তিতে পরিস্থিতি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নগরীর হোটেল এশিয়ান এস.আর. এর ব্যান্কুইট হলে অনুষ্ঠিত হয়।

পরিবেশবিদ ও পরিস্থিতি২৪ডকটম’র সম্পাদক এ. কে. এম. আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সমাজবিজ্ঞানী-শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও পরিবেশবিদ লায়ন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার দুলাল কান্তি বড়–য়া, চট্টগ্রাম গণ-অধিকার ফোরামের মহাসচিব এম এ হাশেম রাজু, ফুলকলি ফুড প্রোডাক্টস’র জিএম এম এ সবুর, টিআই (অ্যাডমিন) বন্দর বিভাগ এস এম শওকত হোসেন, নাট্যজন সজল চৌধুরী।

সংগঠক ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, বাপউস’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক-প্রাবন্ধিক নুর মোহাম্মদ রানা, বাউপস’র সহ-সভাপতি আলাউদ্দিন চৌধুরী মোর্শেদ, শিক্ষাবিদ বাবু মিন্টু কুমার দাশ, মনসুরুল হাসান জিয়া, লাবিব মার্কেটিং কোম্পানির ডাইরেক্টর এরশাদ হোছাইন, শিক্ষাবিদ শওকতুল ইসলাম।

এতে আরো উপস্থিত ছিলেন আলোকচিত্রী ওচমান জাহাঙ্গীর, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, প্রাবন্ধিক আবদুল্লাহ মজুমদার, রোটারিয়ান ডা. মনির আজাদ, আবদুল্লাহ আল মুরাদ, সাংবাদিক রাজীব চক্রবর্তী, এস ডি জীবন, আবদুর রাজ্জাক, অনুতোষ দত্ত বাবু, কবি নাছির বিন ইব্রাহিম, সাংবাদিক তৌহিদুর রহমান, ইউসুফ জালাল, রোকন উদ্দিন আহমদ, ডা. অনিল কান্তি বড়–য়া, ডা. মিলন বারিকদার, সুরেশ দাশ, সমীর দাশ, সমীরন পাল, এহছান উল্লাহ, বাপ্পী, সাথী কামাল, রিদুয়ানুল হক জিদান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, ইন্টারনেট প্রযুক্তির উৎকর্ষ সাধনে এবং এর প্রভাবে অনলাইন গণমাধ্যমগুলোর বিকাশের পথ সুগম হয়েছে। যার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আরো সহজ ও গতিশীল হয়েছে। অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় এনে সুনির্দিষ্ট নীতিমালায় পরিচালিত করা এখন সময়ের দাবি।

Feb2
Feb2

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 7:17 am
আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, শেরেবাংলা নগর থানায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে মাকসুদা বেগমকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা বেগম এবং শ‍্যালক ওবায়দুল্লাহ— এই ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং পরবর্তী সময়ে সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় রাতে সাতক্ষীরা ৪ আসনের এমপি কাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় শেরেবাংলা থানা পুলিশ।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাটে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।