খুঁজুন
, ,

‘ভারতবর্ষে কৃষকভিত্তিক রাজনীতি ও কৃষিনির্ভর উন্নয়নশীল জাতি গঠনে মাওলানা ইসলামাবাদী অনন্য ভূমিকা রেখেছিলেন’

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 25 October, 2022, 9:49 pm
‘ভারতবর্ষে কৃষকভিত্তিক রাজনীতি ও কৃষিনির্ভর উন্নয়নশীল জাতি গঠনে মাওলানা ইসলামাবাদী অনন্য ভূমিকা রেখেছিলেন’

তদানীন্তন ভারতবর্ষের কৃষক প্রজা পার্টির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম থেকে নির্বাচিত বঙ্গীয় আইন পরিষদের সদস্য মজলুম জননেতা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী চেয়েছিলেন, ভারতবর্ষে কৃষকভিত্তিক রাজনীতি ও কৃষিনির্ভর উন্নয়নশীল জাতি গঠন করতে। সে লক্ষ্যে তিনি শেরে বাংলা এ কে ফজলুল হকের সঙ্গে কৃষক প্রজা পার্টির মাধ্যমে ভারতবর্ষের জনগণকে কৃষিভিত্তিক রাজনীতির মাধ্যমে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। পূর্ব বাংলার বৃহৎ ফসলভূমি রাঙ্গুনিয়া গুমাই বিল প্রাঙ্গণে দিনব্যাপী ঐতিহাসিক কৃষক সমাবেশের মাধ্যমে মাওলানা ইসলামাবাদীর কৃষকদের জাগরণের চেষ্টা করে বক্তব্য দিয়েছিলেন। তাঁর লিখিত অভিভাষণ কৃষক সমাজের মুক্তির সনদ হিসেবে আজও ইতিহাসে সংরক্ষিত।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সমাজসংস্কারক, রাজনীতিবিদ, কৃষক প্রজা পার্টির সেক্রেটারী, সাহিত্যিক, সাংবাদিক ও বঙ্গীয় আইন পরিষদের সদস্য, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনিরুজ্জামান ইসলামাবাদী গবেষণা পরিষদ ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) এর উদ্যোগে ইসলামাবাদীর জীবনকর্ম বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উপদেষ্টা বিশিষ্ট লেখক ও ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীনের সঞ্চালনায় এই সেমিনারের উদ্বোধন করেন প্রবীন রাজনীতিবিদ, ইসলামী স্কলার, লেখক অধ্যক্ষ স. উ. ম. আবদুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মফিজুর রহমান। ইসলামাবাদীর জীবন ও কর্মের উপর গবেষণাপত্র উপস্থাপন করেন বিশিষ্ট আইনবিদ, লেখক ও গবেষক এডভোকেট জিয়া হাবীব আহসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী।

সেমিনারে আরো বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত, মরমী কবি সৈয়দ সাহাবুদ্দিন মুহাম্মদ আবদুল আজিজ চন্দনাইশী, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মোহাম্মদ একরাম হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ এম এ হাশেম রাজু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল কাদের, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাস লেখক অধ্যাপক জাফর উল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আবু তালেব বেলাল, রাজনীতিবিদ মাস্টার আবুল হোসেন, শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, লায়ন সি এস কে সিদ্দিকী, প্রবীণ শিক্ষাবিদ অজিত কুমার শীল, অধ্যক্ষ রতন দাশগুপ্ত, রাজনীতিবিদ মিটুল দাশগুপ্ত, প্রফেসর ড. শেখ এ রাজ্জাক রাজু, প্রাবন্ধিক আবদুল্লাহ মজুমদার, শিক্ষাবিদ কবি কুতুব উদ্দিন বখতেয়ার, মো. শহিদুল ইসলাম, বিনয়মিত্র ভিক্ষু, উপাধ্যক্ষ কবি শিহাব ইকবাল, সাংস্কৃতিক সংগঠক চৌধুরী জসিমুল হক, মো. রাজীব হোসেন রিফাত, শায়ের মো. ইসমাইল রেজা, শায়ের তৌফিক ইলাহী কাদেরী, প্রাবন্ধিক মোহাম্মদ শাহজাহান, ডা. আনোয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মনজুর আলম, বিশিষ্ট ব্যাংকার আলহাজ মো. ওসমান গণি, অধ্যাপক গাজী বোরহান উদ্দিন, জেলা স্কাউটসের সহসভাপতি এস এম শাহনেওয়াজ আলী মির্জা, কবি মোহাম্মদ আলমগীর, অধ্যাপক মো. নাজিম উদ্দিন, রাজনীতিবিদ মো. নুরুল হুদা, কবি সাফাত বিন সানাউল্লাহ, কবি শাহানুর আলম, চিত্রগ্রাহক ওচমান জাহাঙ্গীর, ইমরান সোহেল, নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

সেমিনার বক্তারা বলেছেন, অনগ্রসর মুসলমান বাঙালি জাতিকে শিক্ষার মাধ্যমে আলোকিত জীবন দানের জন্য মনিরুজ্জামান ইসলামাবাদী আজীবন কাজ করেছেন। তিনি চট্টগ্রামের দেয়াঙ পাহাড়ে জাতীয় আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করে এতে প্রাথমিক কাজ শুরু করেছিলেন। চট্টগ্রামের কদম মোবারক মুসলিম এতিমখানা তাঁরই অবদানের ফসল। তিনি ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য জীবনবাজি রেখে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সাথে কাজ করেছেন, জেল খেটেছেন। ভারতীয় উপমহাদেশের মুসলমান কর্তৃক প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হাবলুল মতিন প্রকাশ করেন। মাওলানা ভাসানীর মতো মানুষ ইসলামাবাদীর ভাবশিষ্য ছিলেন। ড. মুহম্মদ শহীদুল্লাহ ভাষাবিজ্ঞানী মনিরুজ্জামান ইসলামাবাদীর আদর্শ চর্চা করতেন। মনিরুজ্জামান ইসলামাবাদী বাংলা ভাষা চর্চার জন্য লেখনির মাধ্যমে অবিস্মরণীয় ভূমিকা রাখেন। চট্টগ্রাম তথা বঙ্গদেশের ইতিহাসের তাঁর মতো দেশপ্রেমিক রাজনীতিবিদ অদ্বিতীয়, এখনো আমরা দেখতে পাই না। কৃষিভিত্তিক সমাজ ও দেশ উন্নয়নের জন্য তিনি নিবেদিত ছিলেন। মুসলমান অনগ্রসর জাতিকে শিক্ষার জন্য তিনি কাজ করেছেন। এতিম-অনাথ শিশুদের শিক্ষার উন্নয়নে তাঁর ভূমিকা অপরিসীম।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।