খুঁজুন
, ,

পাওনার জন্য জুতোর তলার ক্ষয় করা কাম্য নয়-সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 4 October, 2020, 5:19 pm
পাওনার জন্য জুতোর তলার ক্ষয় করা কাম্য নয়-সুজন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন আজ সকালে টাইগারপাসস্থ নগরভবনে তাঁর কার্যালয়ে ২০১৪-১৫-১৬ সালে অবসরপ্রাপ্ত মোট ৩০ জন চাকুরীজীবীকে আনুতোষিক বাবদ মোট ১ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

এই সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এম.পি জুমের মাধ্যমে যুক্ত হয়ে বলেন, আনুতোষিক একজন অবসরপ্রাপ্ত চাকুরীজীবীর জন্য গুরুত্বপূর্ণ অবলম্বন। চাকুরী বিধি অনুযায়ী এটা পাওয়া তাদের ন্যায্য অধিকার। কিন্তু চসিকের আর্থিক সক্ষমতা দুর্বল বিধায় আনুতোষিক প্রদানে বিলম্ব হয়ে থাকে। এতে কর্তৃপক্ষের দায়বদ্ধতা ও জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হওয়ার অবকাশ থাকে। তাই প্রশাসক কর্তৃক চসিকের অনিয়ম ও দুর্নীতি রোধ করে ব্যয় সংকোচনপূর্বক মানবিক দিক বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে আনুতোষিক প্রদানের এ উদ্যোগ প্রশংসনীয়।

তিনি এজন্য প্রশাসককে ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, এই মহৎ উদ্যোগের ধারাবাহিকতা অবশ্যই অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বন্দর নগরী চট্টগ্রামের ভূমিকা অপরিহার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগরীর প্রতি খুবই আন্তরিক। তিনি চট্টগ্রামে একগুচ্ছ মেগাপ্রকল্প উপহার দিয়েছেন। আমিও চট্টগ্রাম দরদী। এই নগরীর মানুষের জন্য ভাল কিছু করে যেতে চাই।

এই নগরীর তিন-তিনবারের সফল মেয়র প্রয়াত এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরীর কথা স্মরণ করে বলেন, তিনি চট্টগ্রামের উন্নয়নে রাস্তায় রাস্তায় ঘুরে কাজ করেছেন, চট্টগ্রামের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং চট্টগ্রামের উন্নয়নে আমৃত্যু নিরলস নিবেদিত ছিলেন। তিনি যুব সমাজকে এদেশের চালিকা শক্তি হিসেবে অভিহিত করে বলেন, তারা যেন কোন অবৈধ ও অনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত না হয় সে-ব্যাপারে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

আনুতোষিক প্রদান অনুষ্ঠানে জুমে যুক্ত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ করার পর থেকে আনুতোষিক প্রদানের ব্যাপারে সঠিক পদক্ষেপ নিই। যারা আনুতোষিক প্রাপ্য তাঁরা ২০-২৫ বছর আমাদের সেবা দিয়ে গেছেন। চাকুরি থেকে অবসরপ্রাপ্তদের আনুতোষিক পাওয়াটা তাদের ন্যায্য অধিকার। আমি চাইনা এই ন্যায্য অধিকার থেকে তাঁরা বঞ্চিত হোন। নিজের পাওনা আদায়ের জন্য দ্বারে দ্বারে ঘুরে জুতার তলা ক্ষয় করাটা কাম্য হতে পারে না। কিন্তু স্বীকার করতে দ্বিধা নেই যে চসিকের আর্থিক সক্ষমতার অভাবে আনুতোষিক অনাদায় থেকে যাচ্ছে। বহু হিসেব-নিকেষ করে এবং দুর্নীতি ও অনিয়ম কমিয়ে আনুতোষিক যারা পাবেন অগ্রাধিকার ভিত্তিতে ৩২ জনের একটি তালিকা তৈরী করেছি। এই তালিকার ৪ জন মারা গেছেন-এটা খুবই দু:খজনক এবং বিবেকবান মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ারই কথা।

তিনি আরো বলেন, আনুতোষিক পাওনারদের অনেকেই অসুস্থ ; কেউ কেউ মানবেতর জীবন যাপন করছেন। তাই নিজের মনুষ্যত্ববোধ থেকে মানবিক বিবেচনায় আনুতোষিক প্রদানের উদ্যোগ নিয়েছি। অগ্রাধিকার ভিত্তিতে ধারাবাহিকভাবে এই উদ্যোগ চলমান থাকবে। যাদের পাওনা কম তারা এককালীন পাবেন এবং যাদের পাওনার অংক বড় তাদেরকে কিস্তিতে পরিশোধ করা হবে।

এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. মোজাম্মেল হক, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, প্রোগ্রামার মোহাম্মদ ইকবাল হাসান,পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, সিবিএ সভাপতি প্রকৌশলী ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে শিশুকে ক্যাপসুল খাইয়ে দিচ্ছেন চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

মোস্তফা-হাকিম মাতৃসদন হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

আজ রবিবার সকালে মোস্তফা-হাকিম মাতৃসদন হাসপাতালে শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাইয়ে দিয়ে ভিটাািমন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২০ দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বক্তব্য রাখেন।

এতে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম মাতৃসদন হাসপাতালের ইনচার্জ ডা. নাছিম ভূইয়া, কনসালটেন্ট ডা. সুশান্ত বড়–য়া, জোনাল মেডিকেল অফিসার ডা. সুমন তালুকদার, ইউনিসেফের চট্টগ্রাম বিভাগের প্রধান নিউট্রিশন কর্মকর্তা ডা. উবা সুই চৌধুরী, সমাজসেবক ও রাজনীতিক মো. নেছার উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের (১লক্ষ ইউনিট) ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২লক্ষ ইউনিট) খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হল শিশু মৃত্যুর ঝুঁকি ও ভিটামিন ‘এ’ এর অভাবজনিত শিশুর অন্ধত্ব প্রতিরোধ করা ও পুষ্টি বিষয়ক অন্যান্য কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়ন করা। উক্ত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে যা অবশ্যই পালন করতে হবে তা হল ৬ মাস বয়সী শিশুকে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার এর পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসার জন্য মনিটরিং টিম গঠন করা, আইপিসি সম্পন্ন করা ও ওয়ার্ড ভিত্তিক উদ্দিষ্ট শিশুর তালিকা সংরক্ষন করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সামাজিক ভাবে সুস্থ থাকলে জাতি হিসেবে আমরা সুস্থ থাকতে পারবো না। এ প্রসঙ্গে তিনি নগরীর ৪১টি ওয়ার্ডে স্থায়ী/অস্থায়ী ১২৮৮ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৮০ হাজার শিশুকে ১টি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সাড়ে ৪ লাখ শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি বলেন, করোনার কারণে সিটি কর্পোরেশনের টিকা কেন্দ্রগুলোতে আজ থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত এই কর্মসূচি চলবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিগত সময়ে যে সাফল্যের স্বাক্ষর রেখেছে এবারও তার ব্যতিক্রম হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নগরীর ৫ বছরের কম বয়সী সকল শিশু যাতে এই কর্মসূচীর আওতাভুক্ত হয় সেই ব্যাপারে আরো দায়িত্বশীল হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রশাসক। বাংলাদেশের স্বাস্থ্য সেবায় চিকিৎসকের ভুমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে মানুষের গড় আয়ু যেখানে ৬৯ বছর। সে ক্ষেত্রে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৩ বছর। এই সাফল্যের পেছনে যাদের অবদান তারা হলেন আমাদের চিকিৎসক সমাজ।

তিনি বলেন, জীবনের ফুল ফুটানো হচ্ছে ডাক্তার ও নার্সদের গুরুত্বপূর্ণ কাজ। চিকিৎসা সেবা বিষয়টিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মৌলিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে। চসিক পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র সমূহ নগরীর ৬০ লক্ষ লোকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চসিক নগর স্বাস্থ্য, চক্ষু পরিচর্যা কেন্দ্র, ভিসিটি সেখার ও নগর মাতৃসদন সেবা চালু রেখেছে। এই সকল স্বাস্থ্য সেবা কেন্দ্র ও মাতৃসদন হাসপাতালে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক রয়েছে।

এই প্রসংগে প্রশাসক বলেন, এ সকল নগর স্বাস্থ্য সেবা কেন্দ্র ও মাতৃসদন হাসপাতলের রোগীদের সাধারণ রোগীদের চিকিৎসার পাশাপাশি টিকাদান কর্মসূচী, পরিবার পরিকল্পনা সেবা, স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী ও স্বল্প মূল্যে নিদিষ্ট প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরিক্ষা ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরিচর্যার সকল সুযোগ-সুবিধা ও পরামর্শ প্রদান করে থাকে।

প্রশাসক বলেন, হাসপাতালের সেবাকেন্দ্রের পরিবেশ ভাল থাকলে মনও সুস্থ থাকে। তিনি হাসপাতালের চারদিকে ফুলের টব ও গাছ লাগানোর জন্য নির্দেশ দেন। প্রশাসক মোস্তফা-হাকিম মাতৃসদন হাসপাতালে সেবাদানের ক্ষেত্রে স্লথ গতির কথা উল্লেখ করে এর গতি আরো বাড়ানোর জন্য হাসপাতাল ইনচার্জ ডা. নাসিম ভূইয়াকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

হরিজন সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

হরিজন সম্প্রদায়ের সন্তানদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে-সুজন

প্রতিদিন সুন্দর শুভ্র সকাল উপহার দেয়ার জন্য চসিক পরিচ্ছন্ন সেবক বিশেষ করে একাজে নিয়েজিত হরিজন সম্প্রদায়কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, নগর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আপনাদের গুরুত্ব ও ভূমিকা রয়েছে।

আমাদের সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী আপনাদের সম্মান জানিয়ে সেবক উপাধিতে ভূষিত করে গেছেন। তিনি বলতেন মা যেমন প্রত্যেক সন্তানকে পরিস্কার পরিচ্ছন্ন রাখেন তেমনি করে আপনারা মায়ের মমতায় এই নগরীকে সেবা দিয়ে যাচ্ছেন। আজ রবিবার সকালে আন্দরকিল্লাস্থ চসিক কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাথে বৈঠকে এসব কথা বলেন।

এসময় হরিজন সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন হরিজন জনগোষ্ঠীর জীবিকা নির্বাহের একমাত্র উপার্জন পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। বর্তমান এই করোনা মহামারীকালেও নিজেদের জীবন বাজি রেখে হরিজন সম্প্রদায়ের মানুষ শহর পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছে।

হরিজন ঐক্য পরিষদের দাবীর মধ্যে রয়েছে- ডোর টু ডোর কর্তব্যরত হরিজনদের অস্থায়ী ভিত্তিতে নিয়মিত করণ, ডোর টু ডোর কর্তব্যরত হরিজনদের নামে বাসা বরাদ্দ প্রদান, অবসর প্রাপ্ত হরিজন কর্মচারীদের আনুতোষিকের টাকা এককালীন প্রদান, শিক্ষিত হরিজন সন্তানদের পরিচ্ছন্ন বিভাগে দলপতি পদে পদায়ন, কোনরূপ ভূলত্রুটির কারণে বিনা নোটিশের মাধ্যমে ডোর টু ডোর কর্মরত হরিজনদের চাকুরীচ্যুত না হয়, জাতীয় বেতন ২০১৫ সানের প্রজ্ঞাপনের জারীকৃত অস্থায়ী শ্রমিকদের সমপরিমাণ বেতন বৃদ্ধি ও প্রদান, হরিজন সম্প্রদায় অস্থায়ী শ্রমিকদের মৃত্যুকালীন ভাতা ২ লক্ষ টাকার পরিবর্তে ৫ লক্ষ টাকা প্রদান এবং নব নিয়োগপ্রাপ্ত ডোর টু ডোর হরিজন শ্রমিকদের মৃত্যু ভাতায় অন্তর্ভুক্ত করণ, পরিচ্ছন্ন সেবক নিয়োগের ক্ষেত্রে ৮০% জাত হরিজন কোটা পূরণ ও বাস্তবায়ন ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির জন্য আন্দরকিল্লা সিটি শপিং মলে একটি কার্যালয় বরাদ্দ করণ।

চসিক প্রশাসক দাবী দেখেন এবং তাঁর সাধ্যমত ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস প্রদান করেন। প্রশাসক তাদের দাবী দাওয়াগুলো যৌক্তিক বিবেচনায় আনা হবে বলে আশ্বস্থ করে বলেন। আপনারা আপনাদের সন্তানদের লেখা পড়া শিখিয়ে উচ্চ পদে আসীন করেন। তারাই আমাদের আগামী ভবিষ্যত। তিনি শিক্ষাগত যোগ্যতা যাচাই করে হরিজন সেবকদের পরিচ্ছন্ন বিভাগে দলপতি ও সুপারভাইজার পদে পদায়নের নির্দেশনা দেন।

এসময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম. ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী,হরিজন সম্প্রদায়ের পক্ষে মায়ারিন সর্দার, রাম গোলাম সর্দার, জগদিশ দাশ, বাদল চন্দ্র দাশ, শ্যাম বাবু, ব্যানার্জি সর্দার, সুরেশ সর্দার, জগন্নাথ দাশ ঝর্না, কার্তিক দাশ, ওম প্রকাশ দাশ, যুগেশ দাশ, দীলিপ দাশ, বিষ্ণু দাশ,রঘুবির দাশ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।