খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

৪০% মেস ভাড়া কমেছে চবি শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ৬:২৪ অপরাহ্ণ
৪০% মেস ভাড়া কমেছে চবি শিক্ষার্থীদের

চবি প্রতিনিধি : করোনাভাইরাসের প্রকোপের কারণে সারাদেশের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন প্রায় ৭০টি কটেজ ও মেসের ভাড়া ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রবিবার (৪ অক্টোবর)বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কটেজ মালিক সমিতির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভুঁইয়া।

প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, কটেজ মালিক সমিতির সাথে আমাদের দফায় দফায় সভা হয়। আমাদের দাবি ছিল ৫০ শতাংশ কমানো। কটেজ মালিক সমিতি ২০ শতাংশ এর বেশি ছাড় দিতে অপারগতা প্রকাশ করে আসছিল।

পরে তারা ৩০ শতাংশ ছাড় দিতে সম্মত হলে হাটহাজারীর ইউএনওর মধ্যস্থতার মাধ্যমে ৪০ শতাংশ করার দাবি জানায়। পরে তারা সম্মত হয়।

এ ব্যাপারে হাটহাজারীর ইউএনও রুহুল আমীন বলেন, বিশ্ববিদ্যালয়, থানা ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে কটেজ মালিক সমিতির সাথে সভা হয়। আমাদের দাবি ছিল ৫০ শতাংশ, কিন্তু সমিতি ৩০ শতাংশ ছাড় দিতে চাচ্ছিল।

অনেক্ষণ আলোচনা করে মালিক সমিতি ৪০ শতাংশ ছাড়ে সম্মত হলে আমি সমিতিকে ৫০ হাজার টাকা উপহার দেওয়ার কথা বলি। সমিতি আমার অফিসে আসলেই চেক পেয়ে যাবে।

চবি কটেজ মালিক সমিতির সভাপতি মো. শাহ আলম বলেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছি। সভায় ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভাড়া গত এপ্রিল মাস থেকে বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত নেওয়া হবে।

এর আগে কটেজ মালিক সমিতি কটেজ ভাড়া ২০ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে তা অপর্যাপ্ত মনে করে বিভিন্ন সময় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ ও মানববন্ধন করতে দেখা যায়। এ প্রেক্ষিতে আজকের সভায় কটেজের ভাড়া ৪০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

২৪ ঘণ্টা/মেহেদি হাসান

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…