খুঁজুন
রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঔপন্যাসে ও শিশুসাহিত্যে সম্মাননা পেলেন শাম্মী তুলতুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ৪:৪০ অপরাহ্ণ
ঔপন্যাসে ও শিশুসাহিত্যে সম্মাননা পেলেন শাম্মী তুলতুল

চট্টগ্রাম ডেস্ক : স্বাধীন বাংলার প্রথম সংবাদপত্র বীর চট্টলার “দৈনিক আজাদীর” প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সন্মাননা পেলেন সাহিত্যিক শাম্মী তুলতুল।

নগরীর রীমা কনভেনশন হল চট্টগ্রামে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সাহিত্যিক শাম্মী তুলতুলকে ঔপন্যাসে ও শিশুসাহিত্যে সম্মাননা দেওয়া হয়। এ অনুষ্ঠানে মোট ১১ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।

সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের ৫৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফ।

মুখ্য আলোচক ছিলেন একুশে পদক প্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর বিকিরণ প্রসাদ বড়ুয়া। বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের কর্ম ও উনার বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করেন।

শাম্মী তুলতুল বাংলাদেশের তরুণ প্রজন্ম। দুই বাংলার জনপ্রিয় লেখক। ছোট থেকে দীর্ঘ ১৩ বছর ধরে বাংলাদেশ-ভারতের প্রথম সারির জাতীয় পত্রিকাগুলোতে লেখালেখি করে যাচ্ছেন। তিনি দৈনিক আজাদী পত্রিকার নিয়মিত একজন লেখকও।

তাছাড়া তার বই বেড়িয়েছে ১৪ টি। মুক্তিযুদ্ধের উপন্যাস চোরাবালির বাসিন্দা, একজন কুদ্দুস ও কবি নজরুল, মনজুয়াড়ি ,পদ্মবু নান্টু ঝান্টুর বক্স রহস্য, পিপড়ে ও হাতির যুদ্ধ,গণিত মামার চামচ রহস্য, দৈত্য হবে রাজা, ভূত যখন বিজ্ঞানী এই বইগুলো তাকে নিয়ে গেছে খ্যাতির শীর্ষে।

তিনি সম্প্রতি বাংলালিংক বইঘরের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। রবি, এয়ারটেল, জিপি যেকোনো অপারেটরে শাম্মী তুলতুল সার্চ দিলেই তার বই যে কেউ পড়তে পারবেন।

সম্মাননা প্রাপ্তির পর তিনি বলেন, এই সন্মাননা তাকে অনেকটাই আপ্লুত করেছে। তিনি ভাবতেও পারেনি হুট করে এমন একটি খবর আসবে। আর এই পুরস্কারে অত্যন্ত খুশী কারণ আজাদী পত্রিকায় আমি ছোট থেকে এখনো লিখালিখি করে যাচ্ছি। কারণ ইঞ্জিনিয়ার খালেক স্যার এর আজাদী পত্রিকায় লিখতে পারা মানেই চট্টগ্রামের লেখকের জন্য একটা বড় লেখক সার্টিফিকেট।

তাই এই সন্মাননা আমার জন্য অতি গৌরবের। আমি এই সন্মাননা আমার সকল পত্রিকার সম্পাদক, সকল পাতার সম্পাদক বাবা- মা আর আমার পাঠকদের উৎসর্গ করলাম।

উল্লেখ্য যে তুলতুল একটি সাহিত্য-সাংস্কৃতিক রাজনৈতিক মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। পরিবার ও নিজ ইচ্ছাশক্তি বলে চট্টগ্রাম থেকেই তিনি আন্তর্জাতিক লেখক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

তুলতুলের বাবা আলহাজ আবু মোহাম্মদ খালেদ শিক্ষাবিদ, একজন মুক্তিযোদ্ধা। মা আলহাজ কাজী রওশন আখতার রাজনীতিবিদ ছিলেন। দাদা বিপ্লবী আব্দুল কুদ্দুস মাস্টার লেখক ও কবি নজরুলের বন্ধু ছিলেন। নানী কাজী লতিফা হক ছিলেন বেগম পত্রিকার স্বনামধন্য লেখক ও গীতিকার।

২৪ ঘণ্টা/রাজীব

Feb2

হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, পবিত্র হজ সামনে। আজ (রোববার) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয়েছে। হজযাত্রীরা যেসব সমস্যার সম্মুখীন হন, সেগুলো চিহ্নিত করে তা কীভাবে দূর করা যায় কিংবা কমিয়ে আনা যায়, সে বিষয়ে সভায় প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, এবার হজযাত্রীদের সেবায় যারা নিয়োজিত থাকবেন, তারা সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। হাজীদের যাতে কোনো দুর্ভোগ পোহাতে না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।’

এদিকে, আগামী ১৮ এপ্রিল রাত থেকে এ বছর হজের ফ্লাইট শুরু হবে। বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এ বছর সরকারি উদ্যোগে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি উদ্যোগে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন। এসব হজযাত্রীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাবেন ৫০ শতাংশ। অন্যরা সোদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস বিমান সংস্থার ফ্লাইটে যাবেন।

সভায় হজ ব্যবস্থাপনার উন্নয়ন, হাজীদের সব তথ্যাদি অনলাইনে সন্নিবেশিত করা, হজ এজেন্সির কাজের মূল্যায়ন, যেসব হজ এজেন্সি নিয়ে অভিযোগ রয়েছে সেগুলো চিহ্নিত করা, হাজীদের গাইডের জন্য মোয়াল্লেম সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের থেকে নিয়োগের (আগামী হজে থেকে) ব্যবস্থা করা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আসছে ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে।

সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে তাকে (সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী) রিলিজ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে মিছিল করছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন আশরাফুল।

এর আগে, তার আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছিলেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।

দাম বাড়ল ফার্নেস অয়েলের

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
দাম বাড়ল ফার্নেস অয়েলের

ফার্নেস অয়েলের (এইচএফও) দাম বাড়িয়েছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা। নতুন এই মূল্য রোববার মধ্যরাত ১২টা থেকে কার্যকর হবে।

রোববার জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুসারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে বিস্তারিত পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী ফার্নেস অয়েলের মূল্য প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চ মাসে অপরিশোধিত তেল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের গড় দর এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়, যা মার্চ মাসের প্ল্যাটস সূচকভিত্তিক গড় মূল্য এবং বিনিময় হার বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য নতুন মূল্য সুপারিশ করে। পরে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ওই সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

নতুন দামের ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত এবং বৃহৎ জ্বালানি নির্ভর প্রতিষ্ঠানের ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন খরচ বাড়ার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়েও পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।