ফের রোহিঙ্গা ক্যাম্প সংঘর্ষ চলছে : নিহত ২
ইসলাম মাহমুদ কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’গ্রুপ রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ চলছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুতুপালং ক্যাম্প ১ এ ঘটনা শুরু হয়। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু দ্দৌজা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুতুপালং ক্যাম্পে নতুন ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা চলছে।
ঘটনাস্থলে ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। তারই ধারাবাহিকতা গত ৪ ও ৫ অক্টোবর ৩ জন রোহিঙ্গা হত্যা করা হয়েছে। আর মঙ্গলবার সকালে র্যাব অভিযান চালিয়ে ৯ জন রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।
তিনি বলেন, ”মঙ্গলবার সন্ধ্যা থেকে আবারও রোহিঙ্গাদের দু’গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে এখনো সংঘর্ষ চলমান রয়েছে। তবে এ ঘটনায় কত জন হতাহত হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।”
২৪ঘণ্টা /এন এম রানা
আরো খবর:: বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ইউপি সদস্যসহ আরও ২ জন গ্রেফতার


আপনার মতামত লিখুন