এবার খেলার কথা বলে ৪ শিশু মিলে ৫ বছরের শিশুকে ধর্ষণ
বরিশাল প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নের রূনসী গ্রামে খেলার কথা বলে ৫ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় চার শিশুকে আটক করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করেন।
এর আগে গত রোববার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ওই ৪ শিশুকে আটক করেন। অভিযুক্ত ৪ শিশুরই বয়স ৯-১০ বছরের মধ্যে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, খেলার কথা বলে গত রোববার বিকালে বাড়ির পাশে একটি বাগানে ডেকে নিয়ে শিশুটিকে ওই ৪ শিশু মিলে ধর্ষণ করেন।
গ্রেফতারকৃত ওই ৪ শিশুকে বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
আদালতের জিআরও এসআই রাশেদুল এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার রাত থেকে শিশুটি অসুস্থ হলে গত সকালে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসরাত জেরিন জুঁই জানিয়েছেন, মঙ্গলবার সকালে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শিশুটির অবস্থা ও কথা বলে ধর্ষণের সন্দেহ হলে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, গ্রেফতারকৃত ওই ৪ শিশু জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে তাদের মধ্যে একজন ওই শিশুটিকে ধর্ষণ করেছে। অপর ৩ জন তাকে সহযোগিতা করেছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার বলেন, উভয়পক্ষই যেহেতু শিশু, তাই প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৪ ঘণ্টা/রিহাম/নুর রানা


আপনার মতামত লিখুন