খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বলিভিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের উড়ন্ত সূচনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ণ
বলিভিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের উড়ন্ত সূচনা

জাতীয় দলের জার্সিতে ফিরেই জ্বলে উঠলেন রবার্তো ফিরমিনো। জোড়া গোল করেছেন এই লিভারপুল তারকা। তাঁর সঙ্গে একবার করে জালের দেখা পেয়েছেন মার্কিনিয়োস ও ফিলিপ কুতিনহো। তিন সতীর্থের গোল উৎসবের দিনে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ শনিবার সকালে বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ের মাধ্যমে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সাও পাওলোয় ব্রাজিলের উজ্জীবিত ফুটবলের সামনে পাত্তাই পায়নি বলিভিয়া। পুরো ম্যাচে ২০ বার প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে স্বাগতিকরা, যার মধ্যে ৯টিই ছিল লক্ষ্যে যাওয়ার মতো। অন্যদিকে ব্রাজিলের গোলপোস্টে মাত্র তিনবার আক্রমণ করে বলিভিয়া; এর মধ্যে লক্ষ্যে যাওয়ার মতো শট ছিল কেবল একটি।

ম্যাচটিতে দলের গুরুত্বপূর্ণ তারকা নেইমারকে না পাওয়ার শঙ্কায় ছিল ব্রাজিল। কিন্তু সব অনিশ্চয়তা কাটিয়ে মাঠে নামেন তিনি। গোল না পেলেও সতীর্থদের গোলে অবদান রেখেছেন এই পিএসজি তারকা।

পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখা ব্রাজিল মাত্র ১৬ মিনিটেই এগিয়ে যায়। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস ধরে গোল মুখে লাফিয়ে হেডে ব্রাজিলকে এগিয়ে নেন পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োস।

৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। নেইমারের সঙ্গে বল দেওয়া-নেওয়ার মধ্যে ডি-বক্সে ঢুকে গোলমুখে ক্রস দেন রেনান লোদি। সেখানে গিয়ে আলতো ছোঁয়ায় ঠিকানায় পাঠান ফিরমিনো।

বিরতির পর নিজের দ্বিতীয় গোলের দেখা পান ফিরমিনো। নেইমারের বাড়ানো বল নিচু শটে লক্ষ্যভেদ করেন লিভারপুল ফরোয়ার্ড। পরের মিনিটে হ্যাটট্রিক পূরণ করতে পারতেন তিনি। কিন্তু নেইমারের বাড়ানো বলে ঠিকঠাক শট নিতে পারেননি ফিরমিনো।

প্রতিপক্ষের ভুলে ৬৬ মিনিটে আরেকটি গোল পেয়ে যায় ব্রাজিল। এর কিছুক্ষণ বাদে স্কোরলাইন ৫-০ করেন কুতিনহো। বাঁ দিক দিয়ে নেইমারের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন বার্সেলোনা মিডফিল্ডার। সঙ্গে সঙ্গে গোল উৎসব আনন্দে ভাসে ব্রাজিল। শেষের দিকে আর কোনো গোল না এলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের দল।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…