খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাটসম্যানদের ঘুম কাড়তে আসছে ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা ফাস্ট বোলার!

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১১:০৮ পূর্বাহ্ণ
ব্যাটসম্যানদের ঘুম কাড়তে আসছে ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা ফাস্ট বোলার!

ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসসহ একের পর এক দুর্দান্ত বোলার‌ বিশ্ব ক্রিকেটকে উপহার দিয়েছে পাকিস্তান। এবার বিশ্ব ক্রিকেটে আরও একটি চমক উপহার দিতে চলেছে পাকিস্তানি ক্রিকেট। তিনি মুদাসসর গুজ্জর।

বোলিংয়ে আকরাম-ইউনুসদের রেকর্ড ভাঙবেন কি না তা হয়তো সময় বলবে। কিন্তু নিজের উচ্চতার জন্য ইতিমধ্যেই শিরোনামেচলে এসেছেন পিএসএলে লাহোর কোয়ালান্ডার্স দলের এই খেলোয়াড়।

পাকিস্তান সুপার লিগে আবির্ভাব ২১ বছর বয়সী মুদাসসির গুজজারের। পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দারস দলে রয়েছেন তিনি।

নিজের লক্ষ্যে অবিচল ২১ বছর বয়সী ফাস্ট বোলার। উচ্চতাকে হাতিয়ার করেই নিজেকে ফাস্ট বোলার হিসেবে তৈরি করেছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পরেই পাকিস্তান সুপার লিগে খেলার সুযোগ পান মুদাসসির।

ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছিল পাকিস্তান সুপার লিগ। কিন্তু করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। টুনামেন্টের বাকি ম্যাচ শুরু হবে ১৪ নভেম্বর।

জানা গেছে, মুদাসসরের উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। এর আগে পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলা ইরফান খানের উচ্চতা ছিল ৭ ফুট ১ ইঞ্চি। কিন্তু তার থেকেও লম্বা মুদাসসর। মুদাসসরের জুতার সাইজ শুনলেও অবাক হবেন। ২৩.‌৫ সাইজের জুতো পরতে হয় তাকে। গত বছর ৬ নভেম্বর লাহোর কোয়ালান্ডার্সের ডেভেলপমেন্ট প্রজেক্টে সেখানকার ক্যাম্পে যোগ দেন এই ক্রিকেটার। ক্যাম্পের কোচেদের তত্ত্বাবধানে চলে ট্রেনিংও।

এত লম্বা হওয়ায় ফিটনেসে কিছু সমস্যা হলেও মুদাসসর আশাবাদী এই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে একদিন দেশের জার্সি পরবেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাজ সাদিক নামে এক সাংবাদিক মুদাসসরের কয়েকটি ছবি শেয়ার করেন। তারপর থেকে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…