রাউজানে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে থানা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে সার্বজনীন শারদীয় দূর্গোৎসব-২০২০ উপলক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে রাউজান থানা প্রশাসনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় রাউজান থানা চত্বরে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পরিদর্শক (তদন্ত) নুর হোসেন মামুন, পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার, পরিদর্শক অলি উল্লাহ, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, রাউজান উপজেলা (দক্ষিণ) পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল, রাউজান উপজেলা (দক্ষিণ) পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ডা. সুজিত দত্ত, সেকেন্ড অফিসার নিজাম উদ্দিন।
বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সাংবাদিক প্রদীপ শীল, ছাত্রনেতা রুবেল বৈদ্য, চন্দন কুমার বিশ্বাস, রঞ্জিত বিশ্বাসসহ প্রমূখ।
উপস্থিত ছিলেন, উপ পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল, শাহাদাত হোসেন, হুমায়ুন কবির, ইসমাঈল হোসেন, আবু বকর, এএসআই আবু সালাম, সুজন পাল, শ্যামল পালিত, আব্দুর রহিম, আমিন উল্লাহ, এছাড়া পূজা মন্ডপে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মিবৃন্দসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/রিহাম/নেজাম


আপনার মতামত লিখুন