খুঁজুন
, ,

যশোরে ই-পাসপোর্ট কার্যক্রম চালু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 14 October, 2020, 8:46 pm
যশোরে ই-পাসপোর্ট কার্যক্রম চালু

নিলয় ধর, যশোর প্রতিনিধি : অবশেষে যশোরে কাঙ্খিত ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে। ইতিমধ্যে সাত জন যশোর অফিস থেকে এই পাসপোর্ট গ্রহণ করেছে ও প্রক্রিয়াধীন আছে শতাধিক আবেদন। গত ২৯ সেপ্টেম্বর থেকে যশোরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম চালু হয়।

করোনা মহামারির কারণে এ কার্যক্রম দুই মাস পিছিয়ে ছিল। একইসাথে চালু রয়েছে মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম।

সূত্র জানা যায়, ২০১৬ সালের ২৪ এপ্রিল পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্ট কার্যক্রমের ঘোষণা দেন। ই-পাসপোর্ট এমন একটি ব্যবস্থা যেখানে বিদ্যমান বইয়ের সঙ্গে একটি ডিজিটাল পাতা (ডাটা পেজ) জুড়ে দেওয়া রয়েছে। ওই ডিজিটাল পাতায় উন্নতমানের মেশিন রিডেবল চিপ বসানো রয়েছে। এতে সংরক্ষিত থাকবে পাসপোর্টধারীর সব তথ্য।

ডাটা পেজে থাকবে পাসপোর্টধারীর ৩ ধরনের ছবি, ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ। ভ্রমণকালে অভিবাসন কর্তৃপক্ষ কম্পিউটারের মাধ্যমে দ্রুততম সময়ে পাসপোর্টধারীর সব তথ্য-উপাত্ত জানতে পারবেন। এতে সবচেয়ে বড় সুবিধা হবে বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ে। পৃথিবীর ১২০টি দেশে বর্তমানে ই-পাসপোর্ট কার্যক্রম চালু আছে। চলতি বছরের ২৮ জুন থেকে দেশের বিভাগীয় অফিসগুলোতে এই কার্যক্রম চালু হবার কথা ছিল। এর ১৫ দিন পর জেলা অফিসগুলোতে ই-পাসপোর্টের কাজ শুরু হবে বলে নিদের্শনা পাঠানো হয়। কিন্তু করোনায় গোটা দেশ বিপর্যস্থ হয়ে পড়ে। ফলে অন্যান্য অফিস আদালতের ন্যায় পাসপোর্ট অফিসও কিছুদিন বন্ধ ছিল। এই কারণে স্বাভাবিক কার্যক্রমে ধীরগতি আসে। পরবর্তীতে সরকারের নির্দেশে পাসপোর্ট অফিস খোলা হলেও নতুন আবেদন ও সংশোধন কার্যক্রম বন্ধ ছিল। শুধুমাত্র চালু ছিল কোন পরিবর্তন ছাড়াই নবায়ন কার্যক্রম। এরপর গত সেপ্টেম্বর মাসের শুরুতে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যায় দেশের পাসপোর্ট অফিসগুলো।

২৯ সেপ্টেম্বর থেকে যশোরে চালু হয় ই-পাসপোর্ট কার্যক্রম। এরপর গত ১৫ দিনে যশোর অফিস থেকে ৭ জনের ই-পাসপোর্ট প্রদান করা হয়েছে। এছাড়া আবেদন প্রক্রিয়াধীন রয়েছে আরো শতাধিক বলে অফিস সূত্র জানানো হয়েছে।

সূত্র জানায়, যশোর অফিস থেকে ই-পাসপোর্ট ৫ ও ১০ বছর মেয়াদী প্রদান করা হচ্ছে। এই ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, ১৮ বছরের নীচে ও ৬০ বছর বয়সের অধিক ব্যক্তিরা ৫ বছর মেয়াদি ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন। এই বয়সের বাইরের মানুষ ১০ বছর মেয়াদি পাসপোর্টের আবেদন করতে পারবেন। ৪৮ পাতার দশ বছর মেয়াদী সাধারণ (২১ দিন) ই-পাসপোর্টের ফি ৫ হাজার ৭৫০ টাকা, জরুরি (১০ দিন)মেয়াদের ফি ৬ হাজার ৩২৫ টাকা ও অতি জরুরি (২ দিন)মেয়াদের ফি ৮ হাজার ৬২৫ টাকা। একই পাসপোর্টের পাঁচ বছর মেয়াদী সাধারণ ফি ৪ হাজার ২৫ টাকা, জরুরি ফি ৬ হাজার ৩২৫ টাকা ও অতি জরুরি ফি ৮ হাজার ৬২৫ টাকা।

এছাড়া, ৬৪ পাতার ই-পাসপোর্টের দশ বছর মেয়াদী ফি সাধারণ(২১ দিন)৮ হাজার ৫০ টাকা, জরুরি ফি (১০ দিন) ১০ হাজার ৩৫০ টাকা ও অতি জরুরি ফি (২ দিন) ১৩ হাজার ৮শত টাকা। একই পাসপোর্টের পাঁচ বছর মেয়াদী ফি সাধারণ ৬ হাজার ৩২৫ টাকা, জরুরি ফি ৮ হাজার ৬২৫ টাকা ও অতি জরুরি ফি ১২ হাজার ৭৫ টাকা। একইসাথে চালু রয়েছে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)কার্যক্রম। এই পাসপোর্ট আবেদনের সাধারণ ফি(২১ দিন) ৩ হাজার ৪৪৫ টাকা।

এদিকে, ই-পাসপোর্টের আবেদন ও জমা সবকিছুই অনলাইনে করতে হবে। প্রথমেই অনলাইনে প্রবেশ করে নির্দিষ্ট ফরমে আবেদন পূরণ করতে হবে। এরপর চাইলে আবেদনের সাথেই অনলাইনে নির্দিষ্ট ফি জমা দেয়া যাবে। এসময় অনলাইনেই আবেদনকারীকে অফিসে ফরম জমা দেয়ার তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে। এরপর আবেদনকারী নির্দিষ্ট তারিখে যশোর পাসপোর্ট অফিসে ফরম জমা দিতে পারবেন। এর বাইরে অন্য দিনে গেলে তিনি আবেদন জমা দিতে পারবেন না। অনলাইন ছাড়াও পাসপোর্ট আবেদনের ফি সোনালী ব্যাংক, যশোর কর্পোরেট শাখাসহ নির্দিষ্ট কয়েকটি বেসরকারি ব্যাংকে জমা দেওয়া যায়।

এসব ব্যাপারে যশোর পাসপোর্ট অফিসে সদ্য আসা সহকারী পরিচালক মোবারক হোসেনের সাথে কয়েকবার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তারস্থলে মোবাইল রিসিভ করেন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর। তিনি বলেছেন, স্যার রুমের বাইরে আছেন। আর পাসপোর্ট সংক্রান্ত সব তথ্য ওয়েবসাইটে রয়েছে। ওখান থেকে দেখে নিন, সব তথ্য পেয়ে যাবেন। এর ২ ঘন্টা পর দুপুর ২টা ৫১ মিনিটে ফের ফোন করা হলে অপরপ্রান্ত থেকে একই কথা বলা হয়েছে।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2
Feb2

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 15 August, 2026, 11:21 am
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে সেখানে।

ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। পাশেই একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি আনা হয়েছে বলে জানা গেছে।

সকাল থেকে কেউ সেখানে ফুল দিতে আসেনি বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, সকাল থেকে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। ৩২ নম্বরের পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান দেখা যায়।

সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটি সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রিত রয়েছে। আর আজ ১৫ আগস্টকে কেন্দ্র করে সেই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বেড়েছে।

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 15 August, 2026, 10:27 am
শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবার এক নৃশংস ও মর্মস্পর্শী হত্যাকাণ্ডের শিকার হোন বঙ্গবন্ধু।

ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু ছাড়াও এই দিনে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব; তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল; পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালকে হত্যা করা হয়।

বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করে ঘাতকেরা।

বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায়ও একই দিনে হামলা চলে। তিনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি হত্যার শিকার হন। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং আবদুল নঈম খান নামে এক আত্মীয়কেও হত্যা করে ঘাতকেরা।

শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় ছিলেন বেলজিয়ামের ব্রাসেলসে। তারা প্রাণে বেঁচে যান।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। এদিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল।

তবে ছাত্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। যা এখনো বহাল রয়েছে।

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 15 August, 2026, 9:55 am
২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহমেদের সঙ্গে পেলেন দারুণ সঙ্গ। তার সঙ্গে প্রায় পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েছিলেন। লাঞ্চের পর প্রথম ওভারেই আউট হন মিরাজ। শেষ জুটিতে ৮ রান যোগ করে বাংলাদেশকে ২২৮ রানে লিড এনে দেন তাসকিন ও ইবাদত হোসেন। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে তারা ১৩৮ ওভার খেলে ৪২৬ রানে অলআউট হয়েছে।

৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম এক ঘণ্টার মধ্যে হাসান ও তাইজুল আউট হন। হাসানকে এলবিডব্লিউ করেন জশ হ্যাজলউড। তাইজুল তার বলেই ক্যামেরন গ্রিনের ক্যাচ হন। তারপর তাসকিন ও মিরাজ দ্বিতীয় সেশন পর্যন্ত জুটিকে টেনে নেন। প্রথম সেশনে ৬৬ রান তোলে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে।

লাঞ্চের আগে ১২৬তম ওভারে পঞ্চম বলে ১২তম টেস্ট ফিফটি করেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে পঞ্চাশ ছোঁন তিনি। ড্রেসিংরুম থেকে তাকে করতালিতে অভিবাদন জানান সতীর্থরা।

৩২ রানে মিরাজ দিন শুরু করেন। ১১৭ বল খেলে ৫ চারে হাফ সেঞ্চুরি হয়েছে তার। ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশের আধিপত্য তার হাতেই চলমান। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মিরাজ ১০৯ রানের এক ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ এবার ছড়ি ঘুরাচ্ছে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে।

তারপর ১২৯তম ওভারের প্রথম বলে কামিন্সের এক বাউন্সারে তাসকিন আহমেদের ব্যাটে লেগে বাউন্ডারি হয়। তাতে বাংলাদেশের স্কোর চারশ ছাড়ায়। বাংলাদেশের লিডও দুইশ ছাড়িয়ে গেছে। পরের বলেই একই জায়গায় তাসকিনকে জীবন দেন স্টিভেন স্মিথ। বলটা ধরতে পারলে টেস্টে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডটি একার করে নিতে পারতেন তিনি।

৮ উইকেটে ৪১৭ রান করে প্রথম সেশনের সমাপ্তি টানে বাংলাদেশ। তারপর লাঞ্চ শেষে ফিরে চতুর্থ বলে হ্যাজলউডের পঞ্চম শিকার হন মিরাজ। অজি পেসার তার ৩০০তম টেস্ট উইকেট তুলে নেন। মিরাজ অ্যালেক ক্যারির গ্লাভসে ধরা পড়েন। ১৫৪ বলে ৫ চার ও ১ ছয়ে ৬৫ রান আসে তার ব্যাটে।

এই দিন বাংলাদেশের অবশিষ্ট চার উইকেটের সবগুলো নিয়েছেন হ্যাজলউড। ইবাদতকে (৭) ক্যারির ক্যাচ বানিয়ে নিজের ষষ্ঠ উইকেট নেন অজি পেসার।