চবিতে পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ৫:০৯ সন্ধ্যা
চবিতে পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন

চবি প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগে আটকে থাকা পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, করোনার কারণে বর্তমানে কোনো কিছুই থেমে নেই। শুধু থেমে আছে শিক্ষা কার্যক্রম। ২-১টি কোর্সের পরীক্ষার জন্য তাদের সবকিছু আটকে আছে। নির্ধারিত সময়ে ফল প্রকাশিত হচ্ছে না। পরীক্ষা অসমাপ্ত থাকায় একদিকে আমরা যেমন অনলাইনে পরবর্তী বর্ষের ক্লাসে অংশ নিতে পারছি না, অন্যদিকে রয়েছে দীর্ঘ সেশনজট আর চাকরির বাজারে পিছিয়ে পড়ার আশংকা। এসময় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে দ্রুততম সময়ের মধ্যে স্থগিত পরীক্ষাসমূহ নেওয়ার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

২৪ ঘণ্টা/রিহাম/মেহদী

Feb2
Feb2